নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভুক্তি বাড়াতে ইস্যু ম্যানেজারদের সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। নিবন্ধনের শর্ত অনুযায়ী, প্রতি দুই বছরে অন্তত একটি নতুন কোম্পানি বা আইপিও আবেদন আনার বাধ্যবাধকতা থাকলেও অনেক লাইসেন্সপ্রাপ্ত ইস্যু ম্যানেজার তা পূরণ করতে পারেননি। এ বিষয়ে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করেন তিনি।
গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে কমিশনের সঙ্গে পুঁজিবাজারের মার্চেন্ট ব্যাংকগুলোর শীর্ষ প্রতিনিধিদের সভায় তিনি এ কথা বলেন। সভায় কমিশনের কমিশনাররা এবং বিভিন্ন মার্চেন্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, ‘পুঁজিবাজারের দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন এবং বিনিয়োগকারীদের পূর্ণ সুরক্ষা নিশ্চিতে কমিশন কাজ করছে।’ ইস্যু ম্যানেজারদের প্রতি দুই বছর পর অন্তত একটি নতুন কোম্পানি বা আইপিও আবেদন আনতে হবে মর্মে ইস্যু ম্যানেজারদের নিবন্ধনের ক্ষেত্রে শর্তে রয়েছে; কিন্তু লাইসেন্সপ্রাপ্ত যেসব ইস্যু ম্যানেজার বা মার্চেন্ট ব্যাংকার শর্ত অনুযায়ী ইস্যু আনতে পারেননি, তাদের শর্ত পরিপালনের জন্য কঠোরভাবে সতর্ক করেন তিনি। কমিশন পাবলিক ইন্টারেস্ট কোম্পানিগুলোর বিষয়ে নতুন নির্দেশনা জারি করতে যাচ্ছে বলে জানিয়ে এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় অন্যান্যের মধ্যে পুঁজিবাজারে নতুন ইস্যুয়ার কোম্পানি তালিকাভুক্তি, ভালো মৌল ভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তি, পাবলিক ইন্টারেস্ট কোম্পানিগুলোয় সুশাসন নিশ্চিতকরণ ও পুঁজিবাজারে তালিকাভুক্তকরণ, তালিকাভুক্তির ক্ষেত্রে সম্ভাব্য প্রতিবন্ধকতা ও তার সমাধান, ইস্যু ম্যানেজারদের কাছে প্রক্রিয়াধীন ইস্যুগুলো, নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লসের প্রভিশন সংরক্ষণ নিশ্চিতকরণ, বন্ডের মাধ্যমে অর্থায়ন, পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস হিসেবে প্রতিষ্ঠিতকরণ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সভায় ইস্যু ম্যানেজাররা তাদের পাইপলাইনে থাকা প্রক্রিয়াধীন ইস্যুগুলো সম্পর্কে হাল নাগাদ তথ্য তুলে ধরেন এবং শিগগিরই পুঁজিবাজারে নতুন কোম্পানি বা আইপিও আনয়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সভায় ট্রিপল এ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এবি ইনভেস্টমেন্ট লিমিটেড, অ্যাবাসি ইনভেস্টমেন্টস লিমিটেড, অগ্রণী ইকুইটি অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এআইবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, অ্যালায়েন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, সিম ক্যাপিটাল লিমিটেড, বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস লিমিটেড, বেটা ওয়ান ইনভেস্টমেন্টস লিমিটেড (সিএএল ইনভেস্টমেন্টস লিমিটেড), বিএলআই ক্যাপিটাল লিমিটেড, বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড, ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড, সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড, সিবিসি ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড, সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড, কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড, ঢাকা ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড, ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড, ইসি সিকিউরিটিজ লিমিটেড, এক্সিম ইসলামী ইনভেস্টমেন্ট লিমিটেড, এফএএস ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড, জিএসপি ইনভেস্টমেন্টস লিমিটেড, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড, আইএফআইসি ইনভেস্টমেন্ট লিমিটেড, আইআইডিএফসি ক্যাপিটাল লিমিটেড, আইএল ক্যাপিটাল লিমিটেড, ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড, ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, যমুনা ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড, মেঘনা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, মিডাস ইনভেস্টমেন্ট লিমিটেড, এমটিবি ক্যাপিটাল লিমিটেড, এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড, এনডিবি ক্যাপিটাল লিমিটেড, নর্থ স্টার ইনভেস্টমেন্টস (বিডি) লিমিটেড, পিএলএফএস ইনভেস্টমেন্টস লিমিটেড, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, রেস পোর্টফোলিও অ্যান্ড ইস্যু ম্যানেজমেন্ট লিমিটেড, রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেড, রূপালী ইনভেস্টমেন্টস লিমিটেড, সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড, এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, শাহজালাল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড, সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেড, সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড, স্ট্র্যাটেজিক ফাইন্যান্স লিমিটেড, স্বদেশ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড, ইউনিক্যাপ ইনভেস্টমেন্টস লিমিটেড, উত্তরা ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের শীর্ষ প্রতিনিধি, বিএসইসির নির্বাহী পরিচালক, পরিচালকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Print Date & Time : 17 April 2026 Friday 8:14 am
ইস্যু ম্যানেজারদের সতর্ক বার্তা বিএসইসি চেয়ারম্যানের
দিনের খবর ♦ প্রকাশ: