শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
২৩ মাঘ ১৪৩২ | ১৯ শাবান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ পুনর্গঠন

Share Biz News Share Biz News
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬.১:১১ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, পত্রিকা, পুঁজিবাজার, শেষ পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : ঋণ-সংক্রান্ত অনিয়মের কারণে সংকটে থাকা পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের বিদ্যমান পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে নতুন পরিচালনা পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে। তথ্য অনুযায়ী, ফাইন্যান্সিয়াল কোম্পানি আইন, ২০২৩ অনুযায়ী নতুন উত্তরা ফাইন্যান্সের বোর্ড পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে নবগঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন মো. মুখতার হোসেন। অন্য স্বতন্ত্র পরিচালকরা হলেনÑমোহাম্মদ শাফিউল আজম, মো. নিয়ামুল কবির এবং মো. রফিকুল ইসলাম (এফসিএস)। এছাড়া পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাহবুব আলম।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, আর্থিক প্রতিষ্ঠানের সুশাসন ও কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন পরিচালনা পর্ষদের মাধ্যমে উত্তরা ফাইন্যান্সের ব্যবস্থাপনা ও আর্থিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে নিয়মিত আর্থিক প্রতিবেদন প্রকাশের বিধান থাকলেও উত্তরা ফাইন্যান্স ২০১৯ সালের পর থেকে আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে না। তবে গত বছরের ৬ অক্টোবর কোম্পানির নিরীক্ষক ২০২০ সালের নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে দেখা যায়, ২০২০ সালের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানির সুদ বাবদ লোকসান হয়েছে ৬১ কোটি ১৮ লাখ টাকা। আর ওই বছরে পরিচালন লোকসান হয়েছে ১০৮ কোটি ৩২ লাখ টাকা। সব ব্যয় বহন শেষে কর পরবর্তী নিট লোকসান দাঁড়িয়েছে ৪৩৫ কোটি ৫৪ লাখ টাকা।

এর আগে ২০২০ হিসাব বছর শেষে কোম্পানির মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৭১১ কোটি ৫৫ লাখ টাকা। এর মধ্যে যোগ্য মূলধন ঘাটতি ৫৯ কোটি ৩৪ লাখ টাকা এবং ঝুঁকিপূর্ণ সম্পদের ওপর ভিত্তি করে প্রয়োজনীয় মূলধন ঘাটতি ৬৫২ কোটি ২১ লাখ টাকা।

ডিএসইর তথ্য মতে, বর্তমানে কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণ রয়েছে ৬৮৫ কোটি ১৬ লাখ টাকা। আর স্বল্প মেয়াদি ঋণ রয়েছে ৮১ কোটি ৮৮ লাখ টাকা।

২০১৯ সালে সবশেষ কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য (১৫ শতাংশ ৫ শতাংশ বোনাস)সহ মোট ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল।

৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত কোম্পানিটির বর্তমানে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ১৫ দশমিক ৪৭ শতাংশ, বিদেশি বিনিয়োগ ৭ দশমিক ৮২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ৩২ দশমিক ২৭ শতাংশ এবং উদ্যোক্তা বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ৪৪ দশমিক ৪৪ শতাংশ।

উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদের ঘোষণা করা হয়েছে। কিন্তু আর্থিকভাবে চরম সংকটে থাকা অন্য ৫ ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের বিষয় নীরব ভূমিকা পালন করছে কেন্দ্রীয় ব্যাংক।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানকে মোবাইল ফোনে কল করা হলেও তিনি কল ধরেননি। এসএমএস পাঠালেও তার কোনো উত্তর পাওয়া যায়নি।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সিলিন্ডার গ্যাস সংকটে ব্যবসায়ীদের পোয়াবারো

Next Post

খেলাপি ঋণ কমেছে অগ্রণী ব্যাংকের

Related Posts

আন্তর্জাতিক

ট্রাম্পের শুল্ক হ্রাসের ঘোষণায় ভারতে পুঁজিবাজারে উল্লম্ফন

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষর
অর্থ ও বাণিজ্য

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষর

অর্থবছরের প্রথমার্ধে বৈদেশিক ঋণের ৮৮% ব্যয় পরিশোধে
অর্থ ও বাণিজ্য

৪৫ কোটি ২০ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

Next Post

খেলাপি ঋণ কমেছে অগ্রণী ব্যাংকের

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ট্রাম্পের শুল্ক হ্রাসের ঘোষণায় ভারতে পুঁজিবাজারে উল্লম্ফন

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষর

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষর

অর্থবছরের প্রথমার্ধে বৈদেশিক ঋণের ৮৮% ব্যয় পরিশোধে

৪৫ কোটি ২০ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

চট্টগ্রাম বন্দরে ১৫ কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরবরাহ সংকটে সবজির বাজারে ঊর্ধ্বগতি




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET