Print Date & Time : 14 May 2026 Thursday 3:44 am

উত্থান-পতনের মধ্যে চলছে ডিএসইর লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৬ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন চলছে।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন লেনদেন শুরুর প্রথম ঘণ্টা অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৭৬ পয়েন্টে অবস্থান করছে।

একই সময়ে শরিয়াহভিত্তিক সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ব্লু-চিপ কোম্পানিগুলোর সূচক ‘ডিএস-৩০’ ১ দশমিক ৬১ পয়েন্ট কমে ২ হাজার ১৫ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২২৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮৭টির শেয়ারদর বেড়েছে, ১১৩টির কমেছে এবং ৮২টির দর অপরিবর্তিত রয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, কিছু খাতে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়লেও অন্য খাতে বিক্রির চাপ থাকায় সূচকে এ ধরনের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে।