শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
২৩ মাঘ ১৪৩২ | ১৯ শাবান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

একটি দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে

Share Biz News Share Biz News
বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬.১:৩৩ পূর্বাহ্ণ
বিভাগ - পত্রিকা, প্রথম পাতা, রাজনীতি, সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
তারেক রহমান ময়মনসিংহে যাচ্ছেন আজ
23
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি দল স্বৈরাচারী ভাষায় বিএনপির বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যাচার করে যাচ্ছে। তারা বিএনপিকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বলে আখ্যা দিচ্ছে। অথচ বিএনপি সরকারের সময়ে ওই দলেরই দুজন নেতা মন্ত্রিসভায় ছিলেন। বিএনপি যদি দুর্নীতিগ্রস্ত হতো, তাহলে তারা তখন কেন পদত্যাগ করেননিÑএ প্রশ্ন তোলেন তিনি। তারেক রহমান বলেন, আসলে ওই দলের কোনো রাজনৈতিক জনভিত্তি নেই বলেই তারা মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে।

গতকাল মঙ্গলবার বিকালে ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে।

তারেক রহমান বলেন, তিনি মানুষের জন্য রাজনীতি করেন এবং দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা শুধু বিএনপিরই আছে। দেশের সমস্যার সমাধান করতে হলে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির চেয়ারম্যান আরও বলেন, একটি দল পালানো স্বৈরাচারের ভাষায় কথা বলছে এবং দুর্নীতি নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে ফেলে উন্নয়ন সম্ভব নয়। এ কারণেই ফ্যামিলি কার্ডের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।

আমি-ডামি ও নিশিরাতের ভোটের মাধ্যমে সবার ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তারেক রহমান।

এর আগে সেøাগানে সেøাগানে তাকে স্বাগত জানান স্থানীয় নেতাকর্মীরা। এ সময় তারা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ এবং ‘আগামী  দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান’ বলে সেøাগান দিতে থাকেন। ময়মনসিংহের পক্ষ থেকে তাকে লাল গোলাপ শুভেচ্ছা জানানো হয়। তারেক রহমান মঞ্চে ওঠার পর তার কাছে ময়মনসিংহের তারাকান্দাকে পৌরসভায় রূপান্তরের দাবি জানান স্থানীয় নেতারা।

তারেক রহমান মঞ্চে ওঠার আগে ময়মনসিংহ বিভাগের ২৪টি আসনের ধানের শীষের প্রার্থীরা বক্তব্য দেন। প্রার্থীদের মধ্যে বক্তব্য দেন ইকবাল হোসেন, সুলতানা আহমেদ বাবু, মোতায়ের হোসেন বাবু, মাহমুদুল হক, ফরিদুল কবির তালুকদার, সিরাজুল হক, মাহবুব রহমান লিটন, মোস্তাফিজুর রহমান বাবলু, লৎফুরজ্জামান বাবর প্রমুখ।

বক্তব্যে প্রার্থীরা নিজেদের মধ্যকার দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তারা সেøাগান দেন-‘নৌকা গেছে ভারতে, ধানের শীষ গদিতে।’

লুৎফুজ্জামান বাবর বলেন, ‘আমরা ময়মনসিংহ বিভাগের ২৪টি আসন তারেক রহমানকে উপহার দিতে চাই এবং আগামী দিনে তাকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।’

সরেজমিনে দেখা গেছে, সমাবেশে আসা নেতাকর্মীদের একটি বড় অংশই ছিলেন মধ্যবয়সি। তারা স্মৃতিচারণ করে বলেন, এই মাঠেই তারা এর আগে সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়ার সমাবেশে অংশ নিয়েছিলেন।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ব্যবসায়ীরা পুতুলের মতো আচরণ করছেন: গভর্নর

Next Post

লেনদেন ছাড়াল ৬৯৩ কোটি টাকা

Related Posts

আন্তর্জাতিক

ট্রাম্পের শুল্ক হ্রাসের ঘোষণায় ভারতে পুঁজিবাজারে উল্লম্ফন

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষর
অর্থ ও বাণিজ্য

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষর

অর্থবছরের প্রথমার্ধে বৈদেশিক ঋণের ৮৮% ব্যয় পরিশোধে
অর্থ ও বাণিজ্য

৪৫ কোটি ২০ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

Next Post
পুঁজিবাজারে হঠাৎ জোয়ার লেনদেনও চাঙা

লেনদেন ছাড়াল ৬৯৩ কোটি টাকা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ট্রাম্পের শুল্ক হ্রাসের ঘোষণায় ভারতে পুঁজিবাজারে উল্লম্ফন

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষর

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষর

অর্থবছরের প্রথমার্ধে বৈদেশিক ঋণের ৮৮% ব্যয় পরিশোধে

৪৫ কোটি ২০ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

চট্টগ্রাম বন্দরে ১৫ কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরবরাহ সংকটে সবজির বাজারে ঊর্ধ্বগতি




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET