নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী সহকর্মীদের প্রতি শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা প্রকাশ করে এনআরবিসি ব্যাংক পিএলসি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করেছে।
আজ রোববার (৮ মার্চ) ব্যাংকের প্রধান কার্যালয়ে “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” স্লোগানকে সামনে রেখে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মুহাম্মদ আব্দুল কাইয়ুম খান, মানবসম্পদ প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্রের (এইচআরটিডিসি) প্রিন্সিপাল মিসেস ফাহমিদা চৌধুরী, ঋণ ব্যবস্থাপনা বিভাগের প্রধান তনুশ্রী মিত্র এবং প্রধান মানবসম্পদ কর্মকর্তা (সিএইচআরও) ফয়সল আহমেদসহ প্রধান কার্যালয় ও ঢাকার বিভিন্ন শাখার নারী কর্মকর্তারা।
দিবসটি উপলক্ষে ব্যাংকের নারী কর্মকর্তাদের বিশেষ সম্মাননাপত্র প্রদান এবং ফুলের শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি ব্যাংকের সকল শাখা ও উপশাখায় নারী সহকর্মীদের প্রতি বিশেষভাবে সম্মান প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান বলেন, নারীরা তাদের মেধা, অধ্যবসায় ও সহমর্মিতার মাধ্যমে সমাজ ও কর্মক্ষেত্রে অনুপ্রেরণার উৎস হয়ে উঠছেন। অগ্রদূত, উদ্ভাবক, জননী, সহকর্মী ও পথপ্রদর্শক হিসেবে তারা উন্নয়ন ও সভ্যতা বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের আত্মত্যাগ, দৃঢ়তা ও নিষ্ঠা আমাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।
তিনি আরও বলেন, নারীদের দায়িত্ববোধ, পেশাদারিত্ব ও সহযোগিতা এনআরবিসি ব্যাংককে একটি শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং ভবিষ্যতেও ব্যাংকের অগ্রযাত্রায় তাদের ভূমিকা আরও ত্বরান্বিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রিন্ট করুন









Discussion about this post