Print Date & Time : 1 May 2026 Friday 6:05 pm

এনভিডিয়া পাচ্ছে ব্ল্যাকওয়েল চিপের বিপুল চাহিদা

শেয়ার বিজ ডেস্ক : এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং জানিয়েছেন, তাদের নতুন প্রজন্মের ব্ল্যাকওয়েল চিপের প্রতি বাজারে ‘অত্যন্ত শক্তিশালী চাহিদা’ তৈরি হয়েছে। শনিবার তাইওয়ানের হসিনচুতে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

হুয়াং বলেন, “আমরা শুধু গ্রাফিক্স প্রসেসিং ইউনিটই তৈরি করি না, পাশাপাশি সিপিইউ, নেটওয়ার্কিং, সুইচসহ আরও অনেক চিপ ব্ল্যাকওয়েলের সঙ্গে সম্পর্কিত।”

টিএসএমসি’র প্রধান নির্বাহী সি.সি. ওয়েই জানান, এনভিডিয়া বিপুল পরিমাণ চিপ ওয়েফার চেয়েছে, তবে সঠিক সংখ্যা গোপনীয়।

এনভিডিয়া গত অক্টোবরে ইতিহাস সৃষ্টি করে ৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যে পৌঁছানো প্রথম প্রতিষ্ঠান হিসেবে। ওয়েই মজা করে হুয়াংকে “পাঁচ ট্রিলিয়ন ডলারের মানুষ” আখ্যা দেন।

হুয়াং আরও জানান, এসকে হাইনিক্স, স্যামসাং ও মাইক্রনের তৈরি সর্বাধুনিক মেমরি চিপ ইতিমধ্যে এনভিডিয়ার হাতে এসেছে। তবে চীনে ব্ল্যাকওয়েল চিপ বিক্রির বিষয়ে কোনো আলোচনাই বর্তমানে চলছে না বলে তিনি জানান।

এস এস/