নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ ব্যবহার করতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আখতার আহমেদ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য কমিশন যে ১১৫টি প্রতীকের তালিকা অনুমোদন করেছে, সেখানে শাপলা প্রতীক রাখা হয়নি। তবে নৌকা প্রতীক তালিকায় রয়েছে। সে ক্ষেত্রে এনসিপি নিবন্ধন পেলে বিকল্প প্রতীক প্রস্তাব করতে হবে।
তিনি আরও জানান, জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এস এস
প্রিন্ট করুন











Discussion about this post