নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কো¤‹ানি ওয়ান ব্যাংক পিএলসি গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি ‘২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
গত বৃহস্কতিবার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি ৩৪ পয়সা আয় (ইপিএস) হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৬১ পয়সা আয় হয়েছিল।
প্রথম প্রান্তিকে কো¤‹ানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১ টাকা ৮৩ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ২১ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কো¤‹ানিটির শেয়ার প্রতি নিট স¤‹দ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৮৫ পয়সা।

Print Date & Time : 16 May 2026 Saturday 12:40 am
ওয়ান ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
অর্থ ও বাণিজ্য,পুঁজিবাজার ♦ প্রকাশ: