Print Date & Time : 19 April 2026 Sunday 7:35 am

কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ড ইলেক্ট্রনিক্স পণ্যের যশোর সেলস ও ডিসপ্লে সেন্টারের শুভ উদ্বোধন।

শেয়ার বিজ ডেস্ক : বিশ্বের নাম্বার ওয়ান ইলেক্ট্রনিক্স ও হোম এ্যাপল্যায়েন্স ব্র্যান্ড কনকা, গ্রী ও হাইকো পণ্যের পসরা নিয়ে দেশের অন্যতম উৎপাদনকারী ও বাজারজাতকারী গ্রপ ইলেক্ট্রো মার্ট মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত এবং ভৈরব নদীর তীর ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের শহর যশোর বাসীর দোর গোড়ায়। যশোরের গ্রাহকদের চাওয়া-পাওয়াকে আরো সহজলভ্য করতে গ্রপটি তাদের দ্বিতীয় শাখা যশোর শহরের রেল রোডে স্থাপন করছে। সম্প্রতি গ্রপের ডিএমডি নুরুচ্ছাফা বাবু, জিএম-সেলস এন্ড মার্কেটিং মাহমুদুন নবী চেীধুরী ও ন্যাশনাল সেলস ম্যানেজার (রিটেল) জুলহাক হোসাইন এবং এলাকার বিশিষ্ঠ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উক্ত সেলস ও ডিসপ্লে সেন্টারের উদ্বোধন ঘোষণা করা হয়। দীর্ঘ দুই যুগেরও বেশী সময় ধরে দেশের ইলেক্ট্রনিক্স ও হোম এ্যাপল্যায়েন্স পণ্যের গ্রাহকদের চাহিদা বিশ্বস্ততা ও সুনামের সাথে পূরণ করছে কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ডের পণ্য। গ্রী দেশে এয়ারকন্ডিশনার চাহিদার সিংহভাগ সরবরাহের মাধ্যমে শীর্ষ স্থান দখল করে আছে। কনকা ইলেক্ট্রনিক্স ও হোম এ্যাপল্যায়েন্স পণ্য সামগ্রীর চাহিদার বৃহৎ অংশ এবং হাইকো ব্র্যান্ডের ইলেক্ট্রনিক্স পণ্য দেশের চাহিদার প্রায় ৮-১০ শতাংশ সরবরাহের মাধ্যমে বিশেষ স্থান দখল করে আছে। এছাড়া কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপলায়েন্স পণ্যের বিশেষ বৈশিষ্ঠ্য, গুণগতমান, গ্রহণযোগ্যতা, বিক্রয়োত্তর সেবা এবং সাশ্রয়ী মূল্যের কারণে বর্তমানে বিশ্বব্যাপী গ্রাহকদের প্রথম পছন্দ। দেশব্যাপী গ্রাহকদের ব্যাপক চাহিদার কারণে এবং নিরিবিচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে দেশের প্রতিটি অঞ্চলে সেলস ও ডিসপ্লে সেন্টার খোলার বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে ইলেক্ট্রো মার্ট কর্তৃপক্ষ। সেলস ও ডিসপ্লে সেন্টার উদ্বোধন উপলক্ষ্যে যশোরবাসীর জন্য রয়েছে আকর্ষণীয় ছাড়। এছাড়া রয়েছে নান্দনিক ডিজাইনের গ্রী এয়ারকন্ডিশনার এবং কনকার ইলেক্ট্রনিক্স পণ্য সামগ্রী। কনকা, গ্রী ও হাইকো পণ্য কেনার ক্ষেত্রে প্রায় ৩৫টি ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডসহ নগদ এবং মাসিক তিন থেকে ১৮ মাসের কিস্তিতে আমাদের পণ্য বিভিন্ন শো-রুম, ডিসপ্লে সেন্টার ও ডিলারদের মাধ্যমে কেনা যায়। আমাদের নিজেদেরও একটা কিস্তির ব্যবস্থা রয়েছে আমাদের কাছ থেকে নিলে ১২ মাস পর্যন্ত কিস্তি সুবিধা দিয়ে থাকি।

এস এস/