শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
২৭ ফাল্গুন ১৪৩২ | ২৪ রমজান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

গণতান্ত্রিক সংসদের প্রভাব পুঁজিবাজারে

Share Biz News Share Biz News
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬.১:২৩ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, পত্রিকা, পুঁজিবাজার, প্রথম পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
পতনের ধাক্কা সামলে ইতিবাচক পুঁজিবাজার
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার। সংসদের প্রথম অধিবেশনেই দেশের পুঁজিবাজারে উত্থান দেখা গেছে। সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। মূলত লেনদেনের শেষদিকে বাজারে ক্রেতার উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় অধিকাংশ সিকিউরিটিজের দর বাড়ার পাশাপাশি সূচক ও লেনদেন বেড়েছে।

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দর বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৩০৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দর কমেছে ৩২টির। আর ৫০টির দর অপরিবর্তিত রয়েছে।

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৯ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৬ পয়েন্টে উঠে এসেছে।

সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৫৯১ কোটি ৫৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫২৩ কোটি ৫৯ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৬৭ কোটি ৯৮ লাখ টাকা।

এই লেনদেনে সব থেকে বড় ভূমিকা রেখেছে সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ২৭ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লাভেলো আইসক্রিমের শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৮০ লাখ টাকার। ১৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে রবি।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছেÑএশিয়াটিক ল্যাবরেটরিজ, সামিট অ্যালায়েন্স পোর্ট, ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, সি পার্ল বিচ রিসোর্ট, একমি পেস্টিসাইড এবং লাফার্জহোলসিম বাংলাদেশ।

অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১১১ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৭৬ প্রতিষ্ঠানের মধ্যে ১২৫টির দর বেড়েছে। বিপরীতে দর কমেছে ৪০টির

এবং ১১টির দর অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৪ কোটি ৯৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন  হয় ৩৯ কোটি ৭ লাখ টাকা।

একটি কার্যকর ও গণতান্ত্রিক সংসদ দেশের পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব ফেলে বলে মনে করেন অর্থনীতিবিদ ও বাজারসংশ্লিষ্টরা। তাদের মতে, সংসদে জবাবদিহিতা, নীতিগত স্বচ্ছতা এবং অর্থনৈতিক সিদ্ধান্তে ভারসাম্য নিশ্চিত হলে বিনিয়োগকারীদের আস্থা বাড়ে, যা পুঁজিবাজারে স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির অনুমতি আপিল বিভাগের

Related Posts

পত্রিকা

বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির অনুমতি আপিল বিভাগের

পত্রিকা

বাংলাদেশের তাঁতশিল্প প্রদর্শনী ও মেলা শুরু

অর্থ ও বাণিজ্য

খোলাবাজারে বন্ডের সুতা, সংকটে টেক্সটাইল শিল্প

Discussion about this post

সর্বশেষ সংবাদ

পতনের ধাক্কা সামলে ইতিবাচক পুঁজিবাজার

গণতান্ত্রিক সংসদের প্রভাব পুঁজিবাজারে

বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির অনুমতি আপিল বিভাগের

বাংলাদেশের তাঁতশিল্প প্রদর্শনী ও মেলা শুরু

খোলাবাজারে বন্ডের সুতা, সংকটে টেক্সটাইল শিল্প

স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET