বুধবার, ১১ মার্চ, ২০২৬
২৫ ফাল্গুন ১৪৩২ | ২২ রমজান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

চীনের রপ্তানি আট মাসের মধ্যে প্রথমবার হ্রাস

Share Biz Online Share Biz Online
শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫.৮:৩৪ অপরাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
চীনের রপ্তানি আট মাসের মধ্যে প্রথমবার হ্রাস
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : গত আট মাসের মধ্যে এই প্রথমবার অক্টোবর মাসে চীনের রপ্তানি কমেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের কয়েক সপ্তাহ আগে বাণিজ্য উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এই পতন ঘটেছে।

বছরের হিসেবে অক্টোবর মাসে চীনের মোট চালান বা রপ্তানি ১ দশমিক ১ শতাংশ কমেছে; যেখানে ব্লুমবার্গের পূর্বাভাস ছিল রপ্তানি ২ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পাবে।

একই মাসে আমদানি বেড়েছে ১ দশমিক ০ শতাংশ, যা সেপ্টেম্বরের পরিসংখ্যানের তুলনায় এবং ব্লুমবার্গের ২ দশমিক ৭ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস থেকে বেশ কম। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস এই তথ্য প্রকাশ করেছে।

অক্টোবরের শেষে দক্ষিণ কোরিয়ায় শি জিনপিং এবং ট্রাম্পের বৈঠকের পর দুই দেশের বাণিজ্য যুদ্ধে একটি বিরতি এসেছে।

এর আগে বেইজিং গত মাসে দুর্লভ ধাতু প্রযুক্তি রপ্তানির ওপর নতুন বিধিনিষেধ ঘোষণা করেছিল। এই খাতে চীনের বিশ্বব্যাপী আধিপত্য রয়েছে। এই দুর্লভ ধাতুগুলো প্রতিরক্ষা ও গাড়ি প্রস্তুতকারকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ট্রাম্প এর জবাবে চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। তবে গত মাসে দক্ষিণ কোরিয়ায় শি এবং ট্রাম্পের বৈঠকের পর সেই হুমকি প্রত্যাহার করা হয়। মার্কিন প্রেসিডেন্ট এই বৈঠককে ‘বিরাট সাফল্য’ বলেও অভিহিত করেন।

ওয়াশিংটন চীনা পণ্যের ওপর আরোপিত শুল্ক অর্ধেক কমিয়ে ১০ শতাংশে নামিয়ে এনেছে। জবাবে বেইজিং দুর্লভ ধাতু রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করেছে, যা ইউরোপীয় ব্যবসায়ীদের জন্যও স্বস্তি এনে দিয়েছে।

এছাড়াও, চীন মার্কিন কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ সয়াবিনসহ অন্যান্য কৃষি পণ্যের ওপর থেকে অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করে নিয়েছে।

কাস্টমসের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে যুক্তরাষ্ট্র থেকে চীনের আমদানি মাসিক হিসেবে ১১ দশমিক ৬ শতাংশ কমেছে, অন্যদিকে চীনের রপ্তানি ১ দশমিক ৮ শতাংশ বেড়েছে।

পিনপয়েন্ট অ্যাসেট ম্যানেজমেন্টের অর্থনীতিবিদ ঝিওয়েই ঝাং এক নোটে বলেছেন, চীনা রপ্তানিকারকরা যুক্তরাষ্ট্রে উচ্চ শুল্ক এড়ানোর জন্য তাদের বাণিজ্যকে আগেভাগেই সম্পন্ন করার চেষ্টা করছিলেন।

ঝাং বলেন, যেহেতু বাণিজ্য যুদ্ধ এক বছরের জন্য স্থগিত হয়েছে, এখন রপ্তানি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, এখন যেহেতু রপ্তানির গতি কমে যাচ্ছে, চীনের অভ্যন্তরীণ চাহিদার দিকে আরও বেশি মনোযোগ দেওয়া দরকার।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

প্রাথমিক শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীত করার সুপারিশ

Next Post

পুরোনো আতঙ্ক ফিরছে অ্যাসিড সন্ত্রাস

Related Posts

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের জন্য বহুমুখী ঝুঁকি বাড়ছে

ইরান-ইসরায়েল সংঘাত: হরমুজ প্রণালী বন্ধ, তেলের বাজারে ভয়াবহ উল্লম্ফন
অর্থ ও বাণিজ্য

ইরান-ইসরায়েল সংঘাত: হরমুজ প্রণালী বন্ধ, তেলের বাজারে ভয়াবহ উল্লম্ফন

কাঠমান্ডুর মেয়র থেকে প্রধানমন্ত্রী! কীভাবে তরুণদের ভরসায় জিতলেন বলেন্দ্র শাহ
আন্তর্জাতিক

কাঠমান্ডুর মেয়র থেকে প্রধানমন্ত্রী! কীভাবে তরুণদের ভরসায় জিতলেন বলেন্দ্র শাহ

Next Post
পুরোনো আতঙ্ক ফিরছে অ্যাসিড সন্ত্রাস

পুরোনো আতঙ্ক ফিরছে অ্যাসিড সন্ত্রাস

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জীবন বীমায় বেড়েছে বিনিয়োগ, দাবি নিষ্পত্তিতে পিছিয়ে

জীবন বীমায় বেড়েছে বিনিয়োগ, দাবি নিষ্পত্তিতে পিছিয়ে

চাকরি হারানোর শঙ্কায় শতকর্মী

চাকরি হারানোর শঙ্কায় শতকর্মী

ব্র্যাক ব্যাংকের বিক্রয় বিভাগে নারীকর্মীরা কেন সার্থক?

ব্র্যাক ব্যাংকের বিক্রয় বিভাগে নারীকর্মীরা কেন সার্থক?

নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ডের অর্থ

নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ডের অর্থ

জাকাত ও অনুদান দিন নগদ ও নগদ ইসলামিকে

জাকাত ও অনুদান দিন নগদ ও নগদ ইসলামিকে




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET