প্রতিবছরের ন্যায় এবারও সমাজের দারিদ্র্য বিমোচন এবং পবিত্র রমজানের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে জাহেদী ফাউন্ডেশন-এর উদ্যোগে মাসব্যাপী খাদ্য বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। বিগত ১৭ বছর ধরে চলমান এ কর্মসূচির মাধ্যমে সমাজের দুঃস্থ ও অসচ্ছল পরিবারের মাঝে রমজান মাসব্যাপী সহায়তা প্রদান করা হচ্ছে।
প্রতিটি দরিদ্র পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি সয়াবিন তেল এবং ১ প্যাকেট সেমাই প্রদান করা হবে।
ঝিনাইদহ পৌরসভায় অবস্থিত কিংশুক ইটভাটা প্রাঙ্গণে কর্মসূচিটির উদ্বোধন করেন ফাউন্ডেশনের নির্বাহী সদস্য জনাব এম এ লতিফ শাহরিয়ার জাহেদী।
প্রথম ধাপে আজ প্রায় ৫,০০০ পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে ঝিনাইদহসহ সারা দেশব্যাপী প্রায় ৬০,০০০ অসচ্ছল পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা সামগ্রী পৌঁছে দেওয়া হবে।
এই উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলো রমজানের সময় প্রয়োজনীয় খাদ্য সহায়তা পেয়ে উপকৃত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।
