Print Date & Time : 13 May 2026 Wednesday 6:58 pm

জীবন, সমাজ ও সুস্থতার অনন্য সংকলন

এফ আই মাসউদ: ম্যাগাজিনে সাধারণত সম্পাদকীয়, প্রবন্ধ, ফিচার, সাম্প্রতিক বিষয়, জীবনধারা, সাহিত্য এবং দৃশ্যমান উপাদান। ‘শেয়ার বিজ’ বাংলাভাষায় প্রকাশিত প্রথম ব্যবসায় দৈনিক হলেও এবারের ঈদ সংখ্যায় তুলে ধরা হয়েছে সৃজনশীল লেখা।
শিল্প-বাণিজ্যের বাহিরে গিয়েও ম্যাগাজিনটিতে গুরুত্ব দেওয়া হয়েছে, ভালো মানুষ, সমৃদ্ধশালী দেশ, প্রযুক্তি, দাম্পত্য, পরিবার ও আত্মীয়তা, বৈষম্যমুক্তি, স্বাধীনতা, কেয়ার ইকোনমি, শুদ্ধাচার, নৈতিকতার সংকট, স্বাস্থ্য, অর্থপাচার, জীবনের গল্প, ব্যক্তিত্ব, ধর্ম, ঈদ রেসিপি।
তবে এর মধ্যে একটি বিষয় বেশি ভালো লেগেছে, তা হলো— কী খাবেন? কেন খাবেন? অর্থাৎ মানুষকে বেঁচে থাকতে হলে খাবারের প্রয়োজনীয়তা রয়েছে। সেখানে ভালো খাবেন না মন্দ খাবেন, সে বিষয়ে তুলে ধরা হয়েছে।
ইতোমধ্যে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হয়েছে। তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হন। তবে এর আগে থেকেই তাঁর ফ্যাটি লিভারের সমস্যা ছিল। পরে পরিস্থিতি জটিল হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
২০২৩ সালের এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের প্রাপ্তবয়স্ক মানুষের প্রায় ৯৯ শতাংশ কোনো না কোনো স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। মাত্র ১ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ সম্পূর্ণ রোগমুক্ত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৫টি বিষয়কে স্বাস্থ্যঝুঁকির তালিকায় রেখেছে— উচ্চ রক্তচাপ, স্থূলতা, ধূমপান, পর্যাপ্ত ফল না খাওয়া এবং শারীরিকভাবে সক্রিয় না থাকা। কেউ একটি ঝুঁকির মধ্যে আছেন, কেউ একাধিক ঝুঁকির মধ্যে আছেন। বয়স যাঁদের বেশি, তাঁদের ঝুঁকিও বেশি।
দীর্ঘদিন ধরে দেশের মানুষের মৃত্যুর পেছনের কারণগুলোর মধ্যে শীর্ষে রয়েছে অসংক্রামক ব্যাধি। শতকরা ৭০ শতাংশ মানুষেরই মৃত্যু হয় এ রোগে। আবার একই কারণে ৭০ বছর বয়সের আগেই মারা যান ৮০ শতাংশ মানুষ। তাই বাঁচতে হলে আমাদের খাদ্যাভ্যাস ও জীবনযাপনের প্রক্রিয়ায় পরিবর্তন আনতে হবে।
ডা. মনিরুজ্জামানের লেখাতে ফুটে উঠেছে সারা বিশ্বে মৃত্যু, অসংক্রামক রোগের কথা, তা দিন দিন বেড়ে চলেছে। তার জন্য তিনি তাঁর লেখাতে সঠিক খাদ্যাভ্যাস, জীবন্ত খাবার, মৃত খাবার এবং খাবারের উৎকৃষ্টতা নিয়ে বর্ণনা করেছেন।
মানুষকে সহজাত বুদ্ধি-বিবেক দিয়েছেন, দিয়েছেন হারাম-হালালের জ্ঞান, দিয়েছেন কল্যাণক-অকল্যাণের জ্ঞান। এই জন্যই মানুষকে জানতে হবে, কোন খাবার তার জন্য উপকারী, কোনটি ক্ষতিকর, কোনটি পুষ্টিকর আর কোনটি খাবার দেহকে রোগগ্রস্ত করে তুলবে?
সুস্থ খাদ্যাভ্যাসের ধীরে ধীরে অনুসরণ করার চেষ্টা, সুস্থ খাদ্যাভ্যাস অনুসরণ, ক্ষতিকর খাবার বর্জন এবং উপকারী খাবার খাওয়ারের অভ্যাস তৈরি করার জন্য পরামর্শ দিয়েছেন।
বিশ্বের প্রভাবশালী ডায়েট বিশেষজ্ঞ, যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির নিউট্রিশনাল বায়োকেমিস্ট্রি বিভাগের প্রফেসর ইমেরিটাস ও ‘দ্য চায়না স্টাডি’ গ্রন্থের লেখক ড. টি. কলিন ক্যাম্পবেল। তিনি বলেন, বিশ্বব্যাপী এতো উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, স্ট্রোক, স্থূলতা ও ক্যানসারের মূল কারণ মাত্রাতিরিক্ত প্রাণিজ আমিষ গ্রহণ এবং শারীরিক পরিশ্রমের অভাব। তিনি তার গবেষণা উল্লেখ করেছেন, পাকিস্তানিদের গড় আয়ু যেখানে ৬৭ বছর, সেখানে আধুনিক যাবতীয় সুযোগ-সুবিধা ও উন্নত চিকিৎসাসেবা বঞ্চিত হুনজা জনগোষ্ঠির গড় আয়ু ১০০ বছর। কেউ কেউ ১২০ বছর পর্যন্ত বাঁচে। তারা নিজেদের উৎপাদিত খাবার খায় আর বরফগলা পানিতে গোসল করে এবং সেই পানিই পান করে। কোনো ধরনের প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত খাবার খায় না। সেই সুযোগই তাদের নেই।
হুনজাদের অন্যতম প্রধান খাদ্য এপ্রিকট। এপ্রিকটে রয়েছে ভিটামিন বি১৭ (অ্যামিগডালিন), যা তাদের ক্যানসারমুক্ত রেখেছে। তাদের খাদ্যতালিকায় থাকে প্রচুর তাজা ফল, কাঁচা সালাদ, কাঁচা সবুজ পাতা এবং পূর্ণ শস্যদানা, বাদাম, বীজ ও বিন। আর মাংস থাকে খুবই কম।
পৃথিবীতে পাঁচটি জনপদ আছে, যেখানকার অধিবাসীরা শতবর্ষ বাঁচে এবং তাদের মধ্যে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস প্রায় অনুপস্থিত। এসব জনপদ একত্রে ‘ব্লু জোনস’ নামে পরিচিত জাপানের ওকিনাওয়া দ্বীপ, ইতালির সার্ডিনিয়া দ্বীপ, গ্রিসের ইকারিয়া দ্বীপ, কোস্টারিকার নিকোয়া পেনিনসুলা এবং ক্যালিফোর্নিয়ার লোমা লিন্ডা। লোমা লিন্ডা ছাড়া বাকি চারটি জনপদের মানুষেরা প্রাকৃতিক ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাসে অভ্যস্ত।
এই ম্যাগাজিনটি পড়ে প্রশংসা করেছেন সাবেক এনবিআরের চেয়ারম্যান বদিউর রহমান। তিনি বলেছেন, এমন একটি ম্যাগাজিনে গুরত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে, যেমন অর্থনীতি, সুস্থ থাকার জন্য খাদ্যাভ্যাস, জীবনের গল্প, পরিবার সমাজ, দেশ ভাবনা সব কিছু মিলিয়ে অত্যন্ত সুন্দর একটি প্রকাশিত হয়েছে।

https://sharebiz.net/কেন-খাবেন/ [1] ‎