রবিবার, ২৯ মার্চ, ২০২৬
১৫ চৈত্র ১৪৩২ | ১০ শাওয়াল ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

হেক্টরপ্রতি ফলন ৪ দশমিক ৪২ টন

ঝিনাইদহে বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪ লাখ টন

Share Biz News Share Biz News
বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬.১২:৫২ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, কৃষি, পত্রিকা, শীর্ষ খবর, শেষ পাতা, সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ঝিনাইদহে বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪ লাখ টন
22
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

দেলোয়ার কবীর, ঝিনাইদহ : চলতি বোরো মৌসুমে জেলার ছয় উপজেলায় প্রায় ৪ লাখ টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা ডিএই। জেলায় ৯০ হাজার ২৪০ হেক্টরে এর আবাদ হবে আর প্রতি হেক্টরে গড়ে উৎপাদন ধরা হয়েছে ৪ দশমিক ৪২ টন। ডিএইর সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ধানচাষকে লাভজনক করতে ইতোমধ্যে ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হয়ে গেছে বোরো ধানের চারা রোপণের কর্মযজ্ঞ; যা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে বলে ওই সূত্র মনে করছে।

জেলার সীমান্তবর্তী খালিশপুর ও জলিলপুর এবং কোট চাঁদপুরের সোলেমানপুরের বোরোচাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা ধানের দরপতনে হতাশ হলেও খড় বা বিচালির দাম ভালো পাওয়াতে ধানের আবাদ কমাতে পারছেন না। তাছাড়া দেশের মানুুষের প্রধান খাদ্য হিসেবে ধানই তাদের কাছে অগ্রাধিকারভিত্তিক ফসল।

ওই ধানচাষিদের মতে, ১১০০ থেকে ১২০০ টাকা প্রতিমণ ধান বিক্রি করে লাভের মুখ দেখা ভার। তবে বিঘাপ্রতি যে বিচালি খড় পাওয়া যায়, তা সাড়ে ৫ হাজার থেকে সাড়ে ৬ হাজার টাকায় বিক্রি হয়, বিধায় ধানচাষ এখনও তারা আঁকড়ে আছেন। তাছাড়া নিজেদের খাওয়ার জন্য কিছু ধান তাদের দরকার হয়েই থাকে, যার কোনো বিকল্প নেই।

ঝিনাইদহ খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের অফিস সূত্রে জানা যায়, এবার জেলায় ৭০ হাজার ২৪০ হেক্টর জমিতে ৩ লাখ ৯৯৯ হাজার ২০৩ টন চাল উৎপাদনের জন্য তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। হেক্টরপ্রতি গড়পড়তা চালের ফলন ধরা হয় ৪ দশমিক ৪২ টন। তাদের মতে, ঝিনাইদহ সদর উপজেলায় ২৩ হাজার ৮৭৫ হেক্টরে, কালীগঞ্জে ১৬ হাজার ৯৫৬ হেক্টরে, কোটচাঁদপুরে ৬ হাজার ৬৫ হেক্টরে, সীমান্তবর্তী মহেশপুরে ২১ হাজার ৮৬০ হেক্টরে, শৈলকুপায় ১৩ হাজার ২১৮ হেক্টরে এবং হরিণাকুন্ডু উপজেলায় ৯ হাজার ৩০৬ হেক্টরে এ ধানের আবাদ হচ্ছে। গত বোরো মৌসুমেও জেলায় ৯০ হাজার ২৮০ হেক্টরে বোরো ধানের আবাদ হয় এবং হেক্টরপ্রতি ফলন ছিল ৪ দশমিক ৪১ টন চাল, জানিয়েছে ওই সূত্র।

ডিএই ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিসার (ইউএও) নূর ই নবীর সঙ্গে কথা বললে তিনি জানালেন, ওই উপজেলা তথা জেলার চাষিরা বরাবরই চাষাবাদের ক্ষেত্রে অগ্রবর্তী ও সচেতন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বোরা ধানচাষে তাদের উৎসাহিত করতে আড়াই হাজার কৃষকের মধ্যে উচ্চফলনশীল ও হাইব্রিড জাতের বীজ এবং সার ইত্যাদি প্রণোদনা হিসেবে বিনামূল্যে সরবরাহ করেছে। এছাড়া ডাই এমুনিয়াম ফসফেট বা ডিএপি এবং মিউরিয়েট অব পটাশ বা এমওপি সার সরবরাহ করা হয়েছে। এতে বোরোচাষিরা উৎসাহিত হয়েছেন এবং সার ও বীজ বাবদ তাদের উৎপাদন খরচের একটা বড় অঙ্ক কমে যাবে বিধায় তারা কিছুটা হলেও লাভবান হবেন।

ইউএও নূর ই নবী জানান, যেহেতু এই জেলার চাষিরা মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করেন কিন্তু আশানুরূপ উৎপাদন বা ফলন পান না, তাদের সুষম সার ব্যবহার, সেচের পানির সুষ্ঠু ব্যবহার এবং উন্নত প্রযুক্তি ও জ্ঞান কাজে লাগিয়ে বেশি পরিমাণে ফসল ঘরে তুলতে সহযোগিতা করার জন্য মাঠ পর্যায়ের কৃষি অফিসার বা এসএএওদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সাম্প্রতিক ঘন কুয়াশায় যেহেতেু বেড়ের চারা এবং সদ্য রোপণকৃত বোরোচারার ক্ষতি হতে পারে; তাই সকাল হতেই ওই সব জমি থেকে লাঠি বা কাঠির সাহায্যে কুয়াশা সরিয়ে ফেলতেও পরামর্শ দেওয়া হয়েছে। তিনি মনে করেন, ধানের দাম কিছুটা বাড়বে এবং ধান ও বিচালি বিক্রি করে কৃষক বেশ লাভবান হবেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পুতিনের বাসভবনে হামলার কোনো প্রমাণ নেই: ইউক্রেন

Next Post

নারায়ণগঞ্জে ১৮৪ কোটি টাকা ব্যয়ে হচ্ছে কন্টেইনার টার্মিনাল

Related Posts

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
অর্থ ও বাণিজ্য

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

এবার নিজেদের অনিয়ম খুঁজতে বিএসইসির তদন্ত কমিটি
অর্থ ও বাণিজ্য

তিন প্রতিষ্ঠানের অনিয়ম খতিয়ে দেখবে বিএসইসি

জাতীয়

নাশকতার সন্দেহে তদন্ত কমিটি গঠন

Next Post
নারায়ণগঞ্জে ১৮৪ কোটি টাকা ব্যয়ে হচ্ছে কন্টেইনার টার্মিনাল

নারায়ণগঞ্জে ১৮৪ কোটি টাকা ব্যয়ে হচ্ছে কন্টেইনার টার্মিনাল

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

এবার নিজেদের অনিয়ম খুঁজতে বিএসইসির তদন্ত কমিটি

তিন প্রতিষ্ঠানের অনিয়ম খতিয়ে দেখবে বিএসইসি

নাশকতার সন্দেহে তদন্ত কমিটি গঠন

৬২ হাজার টন গম এলো যুক্তরাষ্ট্র থেকে

সোনার দাম ভরিতে কমলো সাড়ে ৬ হাজার টাকা

এক দিনে সোনার দাম বাড়ল দুবার




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET