শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
২৩ মাঘ ১৪৩২ | ১৯ শাবান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ট্রাম্পের শুল্ক হ্রাসের ঘোষণায় ভারতে পুঁজিবাজারে উল্লম্ফন

Share Biz News Share Biz News
শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬.২:০৯ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : মাত্র ৪৮ ঘণ্টা আগে ভারতের কেন্দ্রীয় সরকার বাজেট ঘোষণার সময় ভারতের শেয়ারবাজারের যে অবস্থা ছিল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর আরোপিত শুল্ক হ্রাসের ঘোষণা দেওয়ার পর থেকে তা ব্যাপকভাবে বদলে গেছে। সেইসঙ্গে ডলারের বিপরীতে শক্তিশালী হয়েছে ভারতের মুদ্রা রুপি।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেনÑ ভারতের ওপর আরোপিত বাণিজ্য শুল্ক ৫০ শতাংশ থেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে তার নেতৃত্বাধীন প্রশাসন এবং খুব শিগগিরই তা কার্যকর করা হবে। ট্রাম্প এই ঘোষণা দেওয়ার পরপরই ভলিউম বাড়তে থাকে ভারতের দুই শেয়ারবাজার দ্য সেনসেক্স এবং নিফটির। গণমাধ্যম সূত্রে জানা গেছে, ট্রাম্পের ঘোষণার পর সোমবার সারা দিনে দ্য সেনসেক্স অর্জন করেছে ৩ হাজার ৬ শতাধিক পয়েন্ট এবং নিফটি অর্জন করেছে ১ হাজার ২০০ পয়েন্ট।

প্রায় প্রতিটি খাতের বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম বেড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, গতকাল সোমবার রিয়েল এস্টেট খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়েছে গড়ে ৪ দশমিক ৪৭ শতাংশ, গাড়ি-মোটরবাইক কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়েছে গড়ে ৩ দশমিক ৭৮ শতাংশ, ম্যানুফ্যাকচারিং খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে গড়ে ৩ দশমিক ৬৯ শতাংশ এবং আইটি খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়েছে গড়ে ৩ দশমিক ৪ শতাংশ। শেয়ারের দাম বৃদ্ধির পাশাপাশি ডলারের বিপরীতে শক্তিশালী হয়েছে ভারতীয় মুদ্রাও। গতকাল সোমবার প্রতি এক ডলারের বিপরীতে রুপির মান ছিল ৯০ দশমিক ৪০। ট্রাম্পের ঘোষণার পর ১ দশমিক ২ শতাংশ শক্তি অর্জন করেছে রুপি।

প্রসঙ্গত, ২০২৫ সালের ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের শপথ গ্রহণের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের জন্য নির্ধারিত শুল্ক ছিল ১৫ শতাংশ। ক্ষমতায় আসার পর ২ এপ্রিল যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছেÑএমন সব দেশের ওপর ধার্যকৃত শুল্কের পরিমাণ বাড়ান ডোনাল্ড ট্রাম্প। ভারতের ওপর নির্ধারিত শুল্ক ১৫ শতাংশ থেকে ২০ শতাংশে উন্নীত করা হয়েছিল তখন। এর পর রাশিয়া থেকে হ্রাসকৃত মূল্যে জ্বালানি তেল কেনার অভিযোগে গত বছর আগস্টে ভারতের ওপর অতিরিক্ত আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন তিনি। ফলে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের ওপর আরোপিত শুল্ক পৌঁছায় ৫০ শতাংশে।

শুল্ক এই হারে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের প্রবেশ কার্যত অসম্ভব হয়ে পড়ে। ফলে বাধ্য হয়েই বিকল্প বাজার খোঁজা শুরু করে ভারত। গত মাসের শেষ দিকে ইউরোপের সঙ্গে এক ঐতিহাসিক বাণিজ্যচুক্তি করে ভারত। সেই চুক্তিতে মুক্ত বাণিজ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। এমন পরিস্থিতির মধ্যেই ভারতের ওপর থেকে শুল্ক হ্রাসের সিদ্ধান্ত জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষর

Related Posts

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষর
অর্থ ও বাণিজ্য

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষর

অর্থবছরের প্রথমার্ধে বৈদেশিক ঋণের ৮৮% ব্যয় পরিশোধে
অর্থ ও বাণিজ্য

৪৫ কোটি ২০ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

পত্রিকা

চট্টগ্রাম বন্দরে ১৫ কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ট্রাম্পের শুল্ক হ্রাসের ঘোষণায় ভারতে পুঁজিবাজারে উল্লম্ফন

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষর

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষর

অর্থবছরের প্রথমার্ধে বৈদেশিক ঋণের ৮৮% ব্যয় পরিশোধে

৪৫ কোটি ২০ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

চট্টগ্রাম বন্দরে ১৫ কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরবরাহ সংকটে সবজির বাজারে ঊর্ধ্বগতি




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET