Print Date & Time : 19 April 2026 Sunday 5:22 am

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এ্যাসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বেশ কয়েকদিন থেকে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে “বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিস এ্যাসোসিয়েশন”।

আজ মঙ্গলবার পৌর শহরের টিকাপাড়া ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের সামনে সংগঠনটির সৌজনে ও ঠাকুরগাঁও রেজিষ্ট্রেশন পরিবারের বাস্তবায়নে শীতবস্ত্র বিতরণ করা হয়।

ঠাকুরগাঁও রেজিস্ট্রেশন পরিবারের বাস্তবায়নে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এ্যাসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আশ পাশের এলাকার প্রায় ৩ শতাধিক অসহায় ও শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন ঠাকুরগাঁও জেলা রেজিস্ট্রার মো: হেলাল উদ্দীন, সদর সাব রেজিস্ট্রার মো: রেজাউল করিম। এ সময় ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের পক্ষ থেকে আব্দুল মতিন মানিক, মো: জয়নাল আবেদীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র নিতে আসা পার্শ্ববর্তী এলাকার গৃহিনী মোছা: রেহেনা বানু বলেন, কয়েকদিনের শীতের প্রকৌপ বৃদ্ধি পাওয়াতে আমি ও আমার স্বামী খুবই সমস্যার মধ্যে পরেছিলাম। আজ শীতবস্ত্র পেয়ে আমাদের শীত লাঘব হবে।

পার্শ্ববর্তী জমিদারপাড়া মহল্লার বাসিন্দা ও পেশায় ভ্যান চালক মো: আব্দুল মালেক শীতবস্ত্র পেয়ে অনেক খুশি হয়ে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এ্যাসোসিয়েশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ঠাকুরগাঁও জেলা রেজিস্ট্রার মো: হেলাল উদ্দীন জানান, বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এ্যাসোসিয়েনের সৌজনে ইতিমধ্যে বেশ কয়েকদিন থেকে শহরের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সদর সাব রেজস্ট্রার মো: রেজাউল করিম জানান, অত্র সংগঠনের সৌজনে ও ঠাকুরগাঁও রেজিষ্ট্রেশন পরিবারের বাস্তবায়নে আজ প্রায় আড়াইশ এর অধিক শীতবস্ত্র বিতরণ করা হলো। এর আগে সব মিলিয়ে প্রায় ৪ শতাধিক অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।