Print Date & Time : 18 April 2026 Saturday 3:10 pm

ডিএসইর পিই রেশিওর পতন

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে সার্বিক মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। ১২ থেকে ১৬ এপ্রিল, ২০২৬ সময়কালে ডিএসইর পিই রেশিও কমেছে ১ দশমিক ০৫ শতাংশ।

আজ শনিবার (১৮ এপ্রিল) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৪৬ পয়েন্টে, যা সপ্তাহ শেষে নেমে আসে ৯.৩৬ পয়েন্টে। ফলে এক সপ্তাহের ব্যবধানে পিই রেশিও কমেছে ০ দশমিক ১০ পয়েন্ট বা ১ দশমিক ০৫ শতাংশ।

এর আগের সপ্তাহে (৫ থেকে ৯ এপ্রিল) পিই রেশিও কিছুটা বেড়েছিল। ওই সময় সপ্তাহের শুরুতে ৯ দশমিক ৪৩ পয়েন্টে থাকা পিই রেশিও শেষে দাঁড়ায় ৯ দশমিক ৪৬ পয়েন্টে, যা ০ দশমিক ০৩ পয়েন্ট বা ০ দশমিক ৩২ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।

খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, বিদায়ী সপ্তাহে বিভিন্ন খাতের পিই রেশিওতে ভিন্নতা রয়েছে। জ্বালানি ও বিদ্যুৎ খাতে পিই রেশিও দাঁড়িয়েছে ৫ দশমিক ২১ পয়েন্টে, ব্যাংক খাতে ৬ দশমিক ৪৮ পয়েন্টে এবং ওষুধ ও রসায়ন খাতে ৯ দশমিক ৬৩ পয়েন্টে। আর্থিক খাতে ১০ দশমিক ৪১ পয়েন্ট, টেলিযোগাযোগ খাতে ১১ দশমিক ৯১ পয়েন্ট এবং টেক্সটাইল খাতে ১২ দশমিক ৩৯ পয়েন্টে অবস্থান করছে।

এ ছাড়া সিমেন্ট খাতে পিই রেশিও ১২ দশমিক ৬৫ পয়েন্ট, মিউচুয়াল ফান্ড খাতে ১৩ দশমিক ০৪ পয়েন্ট, প্রকৌশল খাতে ১৩ দশমিক ৮৬ পয়েন্ট এবং সেবা ও আবাসন খাতে ১৪ দশমিক ১৭ পয়েন্টে রয়েছে। বিবিধ খাতে ১৪ দশমিক ৯০ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১৫ দশমিক ৩৬ পয়েন্ট এবং ভ্রমণ ও অবকাশ খাতে ১৬ দশমিক ২১ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে, তথ্যপ্রযুক্তি খাতে পিই রেশিও দাঁড়িয়েছে ১৯ দশমিক ৫৪ পয়েন্টে, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ২০ দশমিক ২৩ পয়েন্ট, পাট খাতে ২১ দশমিক ৩৬ পয়েন্ট এবং পেপার ও প্রিন্টিং খাতে ২৪ দশমিক ২৭ পয়েন্টে। ট্যানারি খাতে পিই রেশিও রয়েছে ৪৬ দশমিক ৫৪ পয়েন্টে এবং সর্বোচ্চ সিরামিক খাতে ১৩৩ দশমিক ০৩ পয়েন্টে অবস্থান করছে।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, পিই রেশিও কমা বিনিয়োগকারীদের জন্য তুলনামূলকভাবে শেয়ারমূল্য আকর্ষণীয় হওয়ার ইঙ্গিত দিতে পারে, যদিও খাতভেদে এর প্রভাব ভিন্ন হতে পারে।