Print Date & Time : 30 April 2026 Thursday 10:33 am

ডিসেম্বরে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ ৪৫ কর অঞ্চল

নিজস্ব প্রতিবেদক : ডিসেম্বর মাসের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি ৪৫টি কর অঞ্চল। গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের রাজস্ব আদায়ের তথ্য পর্যালোচনায় এই চিত্র উঠে এসেছে। যদিও চলতি বছরের জানুয়ারি মাসের রাজস্ব সভা এখনো হয়নি। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাবও প্রকাশ করেনি।

ডিসেম্বর মাসে কর অঞ্চল-১-এর লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ১৭০ কোটি, আদায় হয়েছে ৬৬৯ কোটি ৬১ লাখ। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৯২৮ কোটি ৩৫ লাখ। আদায় হয়েছে ৩ হাজার ৭৬৭ কোটি ২৫ লাখ টাকা। আর ২০২৫-২৬ অর্থবছরের লক্ষ্যমাত্রা ১৩ হাজার ৩১৫ কোটি।

অন্যদিকে ডিসেম্বর মাসে কর অঞ্চল-৩-এর লক্ষ্যমাত্রা ১৯৮ কোটি টাকার মধ্যে আদায় হয়েছে ১৩৬ কোটি ২০ লাখ টাকা। কর অঞ্চল-৪-এর লক্ষ্যমাত্রা ৭৯২ কোটির মধ্যে আদায় হয়েছে ৫৭০ কোটি ৮৪ লাখ টাকা। এ কর অঞ্চলটির পুরো অর্থবছরের লক্ষ্যমাত্রা ৮ হাজার ৭৯৫ কোটি টাকা। এর মধ্যে ডিসেম্বর মাস পর্যন্ত ছয় মাসে ৩ হাজার ৬৯৫ কোটি ৫৫ লাখ টাকার লক্ষ্যমাত্রার মধ্যে আদায় হয়েছে ২ হাজার ৬১৬ কোটি ৩৮ লাখ টাকা। আগের অর্থবছরে একই সময়ে পর্যন্ত আদায় হয়েছিল ৩ হাজার ১৯৬ কোটি ২৭ লাখ টাকা। সে হিসাবে কর অঞ্চলটির রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ঋণাত্মক হারে বেড়েছে ১৮ দশমিক ১৪ শতাংশ।

কর অঞ্চল-৫-এর ডিসেম্বরে লক্ষ্যমাত্রা ছিল ১৬৯ কোটি। এর মধ্যে আদায় হয়েছে ১৩৭ কোটি ৫২ লাখ টাকা। কর অঞ্চল-৬-এর লক্ষ্যমাত্রা ১৩৮ কোটির মধ্যে আদায় হয়েছে ১৩৭ কোটি ২৯ লাখ টাকা। কর অঞ্চল-৭-এর  লক্ষ্যমাত্রা ১১৫ কোটি, এর মধ্যে আদায় হয়েছে ৮৩ কোটি ৭ লাখ টাকা। কর অঞ্চল-৯-এর লক্ষ্যমাত্রা ১৯৫ কোটির মধ্যে আদায় হয়েছে ১৮৫ কোটি ৩০ লাখ টাকা। কর অঞ্চল-১০ এর লক্ষ্যমাত্রা ছিল ৭৫২ কোটি টাকা। এর মধ্যে আদায় হয়েছে ৪৫৫ কোটি ৮৬ লাখ টাকা। কর অঞ্চল-১১-এর লক্ষ্যমাত্রা ৫৮২ কোটি টাকার মধ্যে আদায় হয়েছে ৫২১ কোটি টাকা।

কর অঞ্চল-১২-এর লক্ষ্যমাত্রা ১৩১ কোটির মধ্যে আদায় হয়েছে ১০১ কোটি টাকা। কর অঞ্চল-১৩-এর লক্ষ্যমাত্রা ২৩৮ কোটির মধ্যে আদায় হয়েছে ২১৯ কোটি ১৯ লাখ টাকা। কর অঞ্চল-১৪-এর লক্ষ্যমাত্রা ২৫৯ কোটির মধ্যে আদায় হয়েছে ২১৩ কোটি ৩১ লাখ টাকা। কর অঞ্চল-১৬-এর লক্ষ্যমাত্রা ৪৬৭ কোটির মধ্যে আদায় হয়েছে ২০১ কোটি ২৩ লাখ টাকা। কর অঞ্চল-১৭-এর লক্ষ্যমাত্রা ৯৭৬ কোটির মধ্যে আদায় হয়েছে ৫৪০ কোটি ৫৭ লাখ টাকা। কর অঞ্চল-১৮-এর লক্ষ্যমাত্রা ৯৪ কোটি টাকার মধ্যে আদায় হয়েছে ৭৭ কোটি ৮৩ লাখ টাকা। কর অঞ্চল-১৯-এর লক্ষ্যমাত্রা ১০২ কোটির মধ্যে আদায় হয়েছে ৪৩ কোটি ৬৫ লাখ টাকা। কর অঞ্চল-২০-এর লক্ষ্যমাত্রা ৫৬৫ কোটির মধ্যে আদায় হয়েছে ৩৪৪ কোটি ৭৫ লাখ টাকা। কর অঞ্চল-২২-এর লক্ষ্যমাত্রা ৬৩ কোটির মধ্যে আদায় হয়েছে ৫৮ কোটি ১৩ লাখ টাকা। কর অঞ্চল-২৩-এর লক্ষ্যমাত্রা ১৮৫ কোটির মধ্যে আদায় হয়েছে ১২৮ কোটি ৭ লাখ টাকা। কর অঞ্চল-২৪-এর লক্ষ্যমাত্রা ৩০৬ কোটির মধ্যে আদায় হয়েছে ২৩৪ কোটি ২৯ লাখ টাকা। কর অঞ্চল-২৫-এর লক্ষ্যমাত্রা ৪৫৬ কোটির মধ্যে আদায় হয়েছে ২৭৬ কোটি টাকা। কেন্দ্রীয় জরিপ অঞ্চলের ডিসেম্বর মাসের লক্ষ্যমাত্রা ৩৮০ কোটির মধ্যে আদায় হয়েছে ১৬৮ কোটি ৩৯ লাখ টাকা।

চট্টগ্রামের কর অঞ্চল-১-এর লক্ষ্যমাত্রা ২ হাজার ২৫ কোটির মধ্যে আদায় হয়েছে ১ হাজার ২৫৮ কোটি ১৪ লাখ টাকা। চট্টগ্রামের কর অঞ্চল-২-এর লক্ষ্যমাত্রা ২৮১ কোটির মধ্যে আদায় হয়েছে ২৩৩ কোটি ৫৫ লাখ টাকা। চট্টগ্রামের কর অঞ্চল-৩-এর লক্ষ্যমাত্রা ৪৪৫ কোটির মধ্যে আদায় হয়েছে ২৫৬ কোটি ৪২ লাখ টাকা। চট্টগ্রামের কর অঞ্চল-৪-এর লক্ষ্যমাত্রা ১২৫ কোটির মধ্যে আদায় হয়েছে ৩৫ কোটি ৪১ লাখ টাকা। কর অঞ্চল খুলনার ডিসেম্বর মাসের লক্ষ্যমাত্রা ৪৫৫ কোটির মধ্যে আদায় হয়েছে ২১৬ কোটি ৪ লাখ টাকা। কর অঞ্চল রাজশাহীর ডিসেম্বর মাসের লক্ষ্যমাত্রা ১৮৫ কোটি ৪২ লাখ টাকার মধ্যে আদায় হয়েছে ১৭৭ কোটি ৬০ লাখ টাকা। কর অঞ্চল রংপুরের ডিসেম্বর মাসের লক্ষ্যমাত্রা ১৬১ কোটি ২৫ লাখ টাকার মধ্যে আদায় হয়েছে ৮৬ কোটি ৮০ লাখ টাকা। কর অঞ্চল বরিশালের ডিসেম্বর মাসের লক্ষ্যমাত্রা ৮৪ কোটি টাকার মধ্যে আদায় হয়েছে ৭৬ কোটি ৫০ লাখ টাকা। কর অঞ্চল সিলেটের ডিসেম্বর মাসের লক্ষ্যমাত্রা ১৯০ কোটি ৪২ লাখ টাকার মধ্যে আদায় হয়েছে ১২৭ কোটি ৫৯ লাখ টাকা। কর অঞ্চল নারায়ণগঞ্জে ডিসেম্বর মাসের লক্ষ্যমাত্রা ১৭০ কোটি টাকার মধ্যে আদায় হয়েছে ১৪০ কোটি ২৪ লাখ টাকা। কর অঞ্চল গাজীপুরের ডিসেম্বর মাসের লক্ষ্যমাত্রা ১৭২ কোটি টাকার মধ্যে আদায় হয়েছে ১১১ কোটি ৬৩ লাখ টাকা। কর অঞ্চল কুমিল্লার ডিসেম্বর মাসের লক্ষ্যমাত্রা ২৫২ কোটি ৯০ লাখ টাকার মধ্যে আদায় হয়েছে ১২৭ কোটি ৫১ লাখ টাকা। কর অঞ্চল ময়মনসিংহের ডিসেম্বর মাসের লক্ষ্যমাত্রা ১৩৬ কোটি টাকার মধ্যে আদায় হয়েছে ৯৩ কোটি ৫০ লাখ টাকা। কর অঞ্চল বগুড়ায় ডিসেম্বর মাসের লক্ষ্যমাত্রা ১০৭ কোটি টাকার মধ্যে আদায় হয়েছে ৭৩ কোটি ১ লাখ টাকা।

এছাড়া চট্টগ্রামের কর অঞ্চল-৫-এর ডিসেম্বর মাসের লক্ষ্যমাত্রা ২৫ কোটির মধ্যে আদায় হয়েছে ২১ কোটি ৮৬ লাখ টাকা। চট্টগ্রামের কর অঞ্চল-৬-এর ডিসেম্বর মাসের লক্ষ্যমাত্রা ১২২ কোটির মধ্যে আদায় হয়েছে ৬৫ কোটি ৩১ লাখ টাকা। কর অঞ্চল কুষ্টিয়ার ডিসেম্বর মাসের লক্ষ্যমাত্রা ১৩ কোটি ৭২ লাখ টাকার মধ্যে আদায় হয়েছে ৭ কোটি ৭৫ লাখ টাকা। কর অঞ্চল যশোরের ডিসেম্বর মাসের লক্ষ্যমাত্রা ২১৩ কোটি ৪২ লাখ টাকার মধ্যে আদায় হয়েছে ১১৩ কোটি ৩০ লাখ টাকা। কর অঞ্চল নোয়াখালীর ডিসেম্বর মাসের লক্ষ্যমাত্রা ৬৮ কোটি ৭২ লাখ টাকার মধ্যে আদায় হয়েছে ৪৬ কোটি ৩৩ লাখ টাকা। কর অঞ্চল দিনাজপুরের ডিসেম্বর মাসের লক্ষ্যমাত্রা ৫৮ কোটি ৭২ লাখ টাকার মধ্যে আদায় হয়েছে ৪০ কোটি ৪৭ লাখ টাকা। কর অঞ্চল নরসিংদীতে ডিসেম্বর মাসের লক্ষ্যমাত্রা ৬১ কোটি টাকার মধ্যে আদায় হয়েছে ৩৮ কোটি ৩০ লাখ টাকা। কর অঞ্চল ফরিদপুরের ডিসেম্বর মাসের লক্ষ্যমাত্রা ২৩ কোটি টাকার মধ্যে আদায় হয়েছে ৪৩ কোটি ১ লাখ টাকা। কর অঞ্চল কক্সবাজারে ডিসেম্বর মাসের লক্ষ্যমাত্রা ১৯ কোটি টাকার মধ্যে আদায় হয়েছে ১১ কোটি ৩৯ লাখ টাকা।

অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) শুল্ক-কর আদায়ে ঘাটতি প্রায় ৪৬ হাজার কোটি টাকা। প্রতিবছরের মতো শুল্ক-কর আদায়ের ঘাটতি থেকে বেরিয়ে আসতে পারছে না এনবিআর। শুরু থেকেই রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন থেকে পিছিয়ে পড়ছে সংস্থাটি।

এনবিআরের হিসাব অনুসারে, গত জুলাই-ডিসেম্বর সময়ে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ২ লাখ ৩১ হাজার ২০৫ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ৮৫ হাজার ২২৯ কোটি টাকা। এ সময়ে রাজস্ব আদায়ে ঘাটতি হয়েছে ৪৫ হাজার ৯৭৬ কোটি টাকার বেশি।

গত ২০ জানুয়ারি প্রকাশিত এনবিআরের রাজস্ব আদায়ের হালনাগাদ চিত্রে এই তথ্য পাওয়া গেছে।