Print Date & Time : 29 April 2026 Wednesday 3:43 pm

ঢাকা ব্যাংকের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসি ২০২৫ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশের প্রস্তাব করা হয়। পরদিন বুধবার (২৯ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর মাধ্যমে বিষয়টি জানানো হয়।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৬৫ পয়সা, যা আগের বছরে ছিল ১ টাকা ২১ পয়সা।

একই সময়ে শেয়ারপ্রতি নগদ পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আলোচ্য বছরে এটি ২১ টাকা ২৯ পয়সা, যেখানে আগের বছরে ছিল ঋণাত্মক ১৭ টাকা ৬৪ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৬৪ পয়সা, যা আগের বছরের ২১ টাকা ৪৭ পয়সা থেকে বেড়েছে।

প্রস্তাবিত লভ্যাংশ অনুমোদনের জন্য ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ জুন দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ মে।