Print Date & Time : 22 May 2026 Friday 11:44 pm

দরপতনের শীর্ষে এপেক্স স্কিনিং

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্কতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কো¤‹ানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এপেক্স স্কিনিং ও নিটিং মিলস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, এদিন ডিএসইতে কো¤‹ানিটির শেয়ারদর ৩১ টাকা ৫ পয়সা বা ৮ দশমিক ৪৯ শতাংশ কমেছে। এর ফলে কো¤‹ানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড। কো¤‹ানিটির শেয়ারদর ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির শেয়ারদর ৭ দশমিক ২ শতাংশ কমেছে।
এছাড়া ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কো¤‹ানিগুলো হলোÑদেশ জেনারেল ইন্স্যুরেন্স কো¤‹ানি, ড্যাফোডিল ক¤ি‹উটারস, এপেক্স ট্যানারি, গ্লোবাল হেভি কেমিক্যালস, তুং হাই নিটিং অ্যান্ড ডাইং, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং এপোলো ইস্কাত কমপ্লেক্স লিমিটেডের শেয়ারদর কমেছে।