নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের পুঁজিবাজারে দেখা গেছে বড় ধরনের উত্থান। বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ ও বেশিরভাগ শেয়ারের দর বৃদ্ধির ফলে প্রধান সূচকগুলো উল্লেখযোগ্যভাবে ঊর্ধ্বমুখী হয়েছে। লেনদেনের পরিমাণ বাড়ার পাশাপাশি বাজারে ফিরেছে ইতিবাচক মনোভাব। সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবসের তুলনায় গতকাল ডিএসইতে লেনদেনও কিছুটা বেড়েছে। গতকাল লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর বেড়েছে।
ডিএসইর সূত্রে জানা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭৬ দশমিক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৩ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৬ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনেও ভিন্ন চিত্র দেখা গেছে। ডিএসইতে গতকাল লেনদেন আগের কার্যদিবসের তুলনায় কিছুটা বেড়েছে।
ডিএসইর তথ্যমতে, গতকাল লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানি এবং ফান্ডের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। ডিএসইতে গতকাল মোট ৩৮৯টি কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৯০টি ফান্ড ও কোম্পানির দর বেড়েছে। এর বিপরীতে ৪২টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে ৫৭টি ফান্ড ও কোম্পানির দর অপরিবর্তিত ছিল।
এদিকে বিভিন্ন ক্যাটেগরির মধ্যে ‘এ’ ক্যাটেগরির ২০৩টি কোম্পানি ও ফান্ডের মধ্যে লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৪টি কোম্পানি ও ফান্ডের দর বেড়েছে। এর বিপরীতে ১৫টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ২৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর। একইভাবে ‘বি’ ক্যাটেগরির ৮১টি কোম্পানি ও ফান্ডের মধ্যে লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৬টি ফান্ড ও কোম্পানির দরদাম বেড়েছে। এর বিপরীতে ছয়টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর। ‘জেড’ ক্যাটেগরির ১০৫টি কোম্পানি ও ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৬০টি ফান্ড ও কোম্পানির দর বেড়েছে। এর বিপরীতে ২১টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ২৪টি ফান্ড ও কোম্পানির দর।
একই সঙ্গে মিউচুয়াল ফান্ড খাতে বেশির ভাগ ফান্ডের ইউনিটের দরও বেড়েছে। লেনদেন হওয়া ৩৪টি ফান্ডের মধ্যে ১৩টির ইউনিট দর বেড়েছে, বিপরীতে পাঁচটি ফান্ডের ইউনিট দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ১৬টি ফান্ডের ইউনিট দর।
ডিএসইতে গতকাল মোট ১৫ কোটি ৩৪ লাখ ৪৮ হাজার ৮৮৫টি শেয়ার ও ইউনিট এক লাখ ৫১ হাজার ১৭৭ বার হাতবদল হয়েছে। এরই জেরে দিনশেষে ডিএসইতে মোট লেনদেন দাঁড়ায় ৪৭০ কোটি ৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৭৯ কোটি ৮০ লাখ টাকা।
এই লেনদেনে সব থেকে বড় ভূমিকা রেখেছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ১৬ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৪৬ লাখ টাকার। ১১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছেÑবেক্সিমকো ফার্মা, লাভেলো আইসক্রিম, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, যমুনা ব্যাংক ও বাংলাদেশ শিপিং করপোরেশন।
প্রিন্ট করুন









Discussion about this post