নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে নতুন ফাইভ-জি স্মার্টফোন ‘এক্স৬ডি’ উন্মোচন করেছে বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। সাশ্রয়ী মূল্যে দ্রুতগতির ইন্টারনেট সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এক্স সিরিজের প্রথম ফাইভ-জি সমর্থিত এই ডিভাইসটি বাজারে আনা হয়েছে।
নতুন এই স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৯৯৯ টাকা।
ডিভাইসটিতে রয়েছে ৫২৬০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করবে। এছাড়া চার বছরের অ্যান্টি-এজিং প্রযুক্তি সংযোজন থাকায় দীর্ঘদিন ব্যবহারের পরও ব্যাটারির কর্মক্ষমতা স্থিতিশীল থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
দ্রুতগতির ফাইভ-জি ইন্টারনেট ব্যবহার ও নিরবচ্ছিন্ন ভিডিও দেখার অভিজ্ঞতা নিশ্চিত করতে ফোনটিতে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক এর ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। এতে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে, যা র্যাম টার্বো প্রযুক্তির মাধ্যমে সর্বোচ্চ ৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। পাশাপাশি অতিরিক্ত মেমোরির জন্য আলাদা মাইক্রো এসডি কার্ড স্লট রাখা হয়েছে, যেখানে সর্বোচ্চ ১ টেরাবাইট পর্যন্ত কার্ড ব্যবহার করা যাবে।
ফটোগ্রাফির জন্য এতে সংযোজন করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ক্লিয়ার প্রধান ক্যামেরা, যা স্পষ্ট ও নিখুঁত ছবি ধারণে সহায়তা করবে।
স্মার্টফোনটি পরিচালিত হবে ম্যাজিক ওএস ১০ অপারেটিং সিস্টেমে, যা অ্যান্ড্রয়েড 16-এর ওপর ভিত্তি করে তৈরি।
এ প্রসঙ্গে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, এই ফোনের মাধ্যমে দেশের সাধারণ মানুষের কাছে ফাইভ-জি প্রযুক্তি আরও সহজলভ্য করা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির সুবিধা নিশ্চিত করাই তাদের লক্ষ্য, যাতে ব্যবহারকারীরা নির্বিঘ্নে আধুনিক প্রযুক্তির সুবিধা উপভোগ করতে পারেন।
ওশান সায়ান ও মিডনাইট ব্ল্যাক—এই দুটি রঙে পাওয়া যাচ্ছে এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোনটি। দেশের সব অনুমোদিত অনার বিক্রয়কেন্দ্রে এখন এটি পাওয়া যাচ্ছে।
