ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী এক্সিবিশন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শুরু হওয়া এক্সিবিশন চলবে ২৭ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত উন্মুক্ত থাকবে দর্শনার্থীদের জন্য।
এই এক্সিবিশনে প্রদর্শিত হচ্ছে নবীন শিল্পী তুনিশা সুমাইয়া তুলতুলের আকা দুটি ছবি। যা এরই মধ্যে দর্শনার্থীদের মনে জায়গা করে নিয়েছে। এই শিল্পীর আকা অসংখ্য মনোমুগ্ধকর ছবি রয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন অর্গানাইজেশনের আন্ডারে ইতিমধ্যেই তার অনেক ছবি প্রদর্শিত হয়েছে।
এক্সিবিশনের বিষয়ে শিল্পী তুলতুল বলেন, কর্ম ব্যাস্ততার জন্য তো ছবি আঁকার সময় পাই না, মানুষ অবসরে ছবি আকেঁ আর আমার ছবি আকাঁর জন্য অবসর সময় বের করে নিতে হয়। আসলে ছবি আঁকাটা আমার কাছে নেশার মত কাজ করে। পৃথিবীতে আমার যদি কোন নেশা থাকে তাহলে সেটা হচ্ছে এই ছবি আঁকা। ইচ্ছে করে পুরো পৃথিবীটাকে তুলির আঁচড়ে তুলে ধরি। তবে এবারের এক্সিবিশন একেবারেই ভিন্নরকম আর ইন্টারেস্টিং, এবার এক্সিবিশন এর থিম প্রিয় বইয়ের প্রচ্ছদ। আশা করি সকলের ভালো লাগবে।
অতি -সাধারণ জীবন যাপন করা তুনিশা সুমাইয়া তুলতুলের জন্ম বাংলাদেশের ফেনী জেলা শহরে হলেও তার বেড়ে ওঠা, পড়ালেখা সবই ঢাকাতে। বর্তমানেও স’পরিবারে ঢাকাতেই বসবাস করেন এই শিল্পী । বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন তিনি। বিজ্ঞপ্তি।
প্রিন্ট করুন











Discussion about this post