Print Date & Time : 19 April 2026 Sunday 11:16 pm

ন্যাশনাল ব্যাংকের লোকসান বেড়েছে ৩৬৪ শতাংশ

শেয়ার বিজ ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক পিএলসি গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপতি লোকসান ৩৬৪ শতাংশ বেড়েছে।

গতকাল মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৫২৭তম বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৩৭ পয়সা। আগের বছর একই সময়ে ৫১ পয়সা লোকসান হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৬ পয়সা। গত বছরের একই সময়ে ১ টাকা ৯৯ লোকসান হয়েছিল।

সর্বশেষ প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল মাইনাস ৯ টাকা ২৬ পয়সা, যা গতবছর একই সময়ে মাইনাস ৭ টাকা ৯৫ পয়সা ছিল।

গত ৩০ জুন,২০২৫ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট দায় ছিল ১ টাকা ১৯ পয়সা।

আরআর/