Print Date & Time : 29 April 2026 Wednesday 11:49 am

পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর বনানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রীর স্ত্রী জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ এবং সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকার নারীপ্রধান পরিবারের নামে পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ চালু করছে। এ কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা ভাতা প্রদান করা হবে।

উপকারভোগীদের সুবিধার কথা বিবেচনা করে ভাতার অর্থ মোবাইল ওয়ালেট অথবা ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হবে। ফলে তারা ঘরে বসেই সহজে এই অর্থ গ্রহণ করতে পারবেন।

পরীক্ষামূলকভাবে প্রথম পর্যায়ে ৩৭ হাজার ৫৬৭ জন উপকারভোগীকে এই ভাতা দেওয়া হচ্ছে। পরবর্তীতে পর্যায়ক্রমে দেশের প্রায় চার কোটি পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।