রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
২৯ চৈত্র ১৪৩২ | ২৪ শাওয়াল ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

‘পার্পল’ ও ‘ব্লু’ কার্ড দেখা যাবে কি ২০২৬ বিশ্বকাপে

Share Biz Online Share Biz Online
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫.৭:৫২ অপরাহ্ণ
বিভাগ - স্পোর্টস ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
‘পার্পল’ ও ‘ব্লু’ কার্ড দেখা যাবে কি ২০২৬ বিশ্বকাপে
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : ফুটবলে নিখুঁত সিদ্ধান্তের জন্য ২০১৬ সালে চালু হয়েছিলো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের মধ্য দিয়ে ফুটবল পুরোপুরি প্রবেশ করেছে ভিআর যুগে। তবে সময়ের সঙ্গে সঙ্গে ভিআর নিয়ে সমালোচনা কম হয়নি। নানান সময় কোচ ও খেলোয়াড়রা অভিযোগ করেছিল, ফুটবলের সৌন্দর্য নষ্ট করছে ভিআর। সেসঙ্গে সময় নষ্টের বিষয়টি তো ছিলই। এবার সেই জায়গা নিতে পারে নতুন প্রযুক্তি ‘ফুটবল ভিডিও সাপোর্ট’ (এফভিএস), যেখানে থাকবে দুটি কার্ড ‘পার্পল’ ও ‘ক্লু’।

চলমান অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে মরোক্কো ও ফ্রান্সের সেমিফাইনালে প্রথমবার এই কার্ড ব্যবহার করা হয়েছে। মরোক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি রেফারির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করতে নীল কার্ড তুলেছিলেন, যদিও রিভিউতে সিদ্ধান্ত অপরিবর্তিত থাকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ফিফা পরীক্ষামূলকভাবে এফভিএস চালু করেছে, যেখানে কোচরা টেনিস ও ক্রিকেটের মতো সিদ্ধান্ত পুনর্বিবেচনার কিংবা রিভিউ নেওয়ার সুযোগ পাবেন।

ম্যাচের শুরুতেই প্রতিটি কোচকে দেয়া হবে দুটি কার্ড-একটি ‘পার্পল’ ও একটি ‘ব্লু’। কোচ ম্যাচে সর্বোচ্চ দুইবার রিভিউ চাইতে পারবেন। যদি সিদ্ধান্ত পরিবর্তিত হয় কার্ডটি ফের ব্যবহার যোগ্য হবে। না হলে বাতিল হয়ে যাবে।

তবে এই কার্ড ব্যবহারের পদ্ধতিটিও বেশ আলাদা। কোচকে আঙুল ঘুরিয়ে, অনেক বৃত্তের মতো ইশারা দিতে হবে। যা দেখে চতুর্থ রেফারি বুঝবেন তিনি ‘রিভিউ’ চাইছেন। এরপর কোচ তার কার্ডটি হস্তান্তর করবেন, এবং ঘটনার সঙ্গে সঙ্গেই আনুষ্ঠানিক পর্যালোচনা শুরু হবে। ভিএফভিএস পদ্ধতি ভিএআর-এর তুলনায় কম খরচে, সহজ ও স্থিতিশীল। ইতালির সিরি সি, স্পেনের প্রিমেরা ফেদেরাসিওন ও ব্রাজিল-ইতালির নারী লিগে এর ট্রায়াল চলছে।

ফিফা রেফারি কমিটির চেয়ারম্যান পিয়েরলুইগি কলিনা জানিয়েছেন, প্রাথমিক ফলাফল আশাব্যঞ্জক। কাতার ও মরোক্কোতে আসন্ন অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপেও এটি ব্যবহৃত হবে। ফিফা রেফারি কমিটির চেয়ারম্যান পিয়েরলুইগি কলিনা প্রাথমিকভাবে এফভিএস ব্যবহারে আস্থা খুঁজে পেয়েছেন। ট্রায়ালে যদি এই পদ্ধতি ভিআরের চেয়ে বেশি আস্থাপূর্ণ হয়, তাহলে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে দেখা যেতে পারে ‘পার্পল’ ও ‘ব্লু’ কার্ডের।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

এআই স্মার্ট গ্লাসের চাহিদায় রে-ব্যান নির্মাতার শেয়ার রেকর্ডে

Next Post

আরিয়ানকে নিয়ে সালমানের প্রশংসা, শাহরুখের রসিকতা

Related Posts

বিশ্বকাপ স্কোয়াড প্রায় চূড়ান্ত, দানিলো থাকছেন ‘নিশ্চিত’—আনচেলত্তি
স্পোর্টস

বিশ্বকাপ স্কোয়াড প্রায় চূড়ান্ত, দানিলো থাকছেন ‘নিশ্চিত’—আনচেলত্তি

পেশাদার জীবনে রাজনৈতিক দলের সদস্য হবেন না
জাতীয়

পেশাদার জীবনে রাজনৈতিক দলের সদস্য হবেন না

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল! ভারতের বিপক্ষে ইতিহাস গড়তে পারবে নিউজিল্যান্ড?
দিনের খবর

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল! ভারতের বিপক্ষে ইতিহাস গড়তে পারবে নিউজিল্যান্ড?

Next Post
আরিয়ানকে নিয়ে সালমানের প্রশংসা, শাহরুখের রসিকতা

আরিয়ানকে নিয়ে সালমানের প্রশংসা, শাহরুখের রসিকতা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সংকটপূর্ণ সময় পার করছে দেশের তৈরি পোশাক খাত

সংকটপূর্ণ সময় পার করছে দেশের তৈরি পোশাক খাত

মধুখালীতে অপসাংবাদিকদের হয়রানির শিকার পরিবারের মানববন্ধন

মধুখালীতে অপসাংবাদিকদের হয়রানির শিকার পরিবারের মানববন্ধন

রাজউকে ওমর ফারুককে ঘিরে ঘুষ বাণিজ্য

রাজউকে ওমর ফারুককে ঘিরে ঘুষ বাণিজ্য

বাংলাদেশে SEO কেন ব্যবসার জন্য জরুরি? ২০২৬ সালের পূর্ণাঙ্গ গাইড

বাংলাদেশে SEO কেন ব্যবসার জন্য জরুরি? ২০২৬ সালের পূর্ণাঙ্গ গাইড

বিএসইসির অসহযোগিতায় দাঁড়াতে পারছে না রিং শাইন

বিএসইসির অসহযোগিতায় দাঁড়াতে পারছে না রিং শাইন




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET