শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
২৩ মাঘ ১৪৩২ | ১৯ শাবান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

রাজশাহীর সড়ক ও জনপথ বিভাগ

প্রকল্পের নামে কোটি কোটি টাকার অনিয়ম!

Share Biz News Share Biz News
শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬.১:৫৮ পূর্বাহ্ণ
বিভাগ - পত্রিকা, শেষ পাতা, সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

আসাদুজ্জামান রাসেল, রাজশাহী : রাজশাহী জেলা একসময় পরিকল্পিত নগরী ও শৃঙ্খলিত যোগাযোগব্যবস্থার জন্য সুপরিচিত ছিল। কিন্তু সাম্প্রতিক কয়েক বছরে নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে উপজেলা পর্যায়ের আঞ্চলিক সড়কগুলোয় দেখা যায় ভিন্ন বাস্তবতা। একদিকে সংস্কারের নামে শুরু হয় একের পর এক প্রকল্প, অন্যদিকে কয়েক মাস না যেতেই দেখা দেয় সড়কে খানাখন্দ, ধসে পড়া কার্পেটিং, জলাবদ্ধতা ও দুর্ঘটনার ঝুঁকি। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) রাজশাহী জেলার যোগাযোগ অবকাঠামোর প্রধান দায়িত্বশীল প্রতিষ্ঠান হলেও বাস্তবে নানা মহলে অভিযোগ উঠেছে, প্রকল্প বাস্তবায়নে রয়েছে অনিয়ম, দুর্নীতি, ঠিকাদারি সিন্ডিকেট এবং নিম্নমানের কাজের বিস্তার।

শেয়ার বিজের অনুসন্ধানী দল দুমাস ধরে রাজশাহীর বিভিন্ন সড়ক, সওজ অফিস, ঠিকাদার, কৃষক, ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এই রিপোর্ট তৈরি করেছে। অনুসন্ধানে উঠে এসেছে, রাজশাহীতে সড়ক অবকাঠামো উন্নয়নে ব্যয় হয়েছে শত শত কোটি টাকা, কিন্তু এর বাস্তব প্রতিফলন সীমিত।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, সড়ক ও জনপথ অধিদপ্তর জুড়ে গত ১৫ বছরে (২০০৯-১০ থেকে ২০২৩-২৪) প্রায় ৫০ হাজার ৮৩৫ কোটি টাকা দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিয়েছে, যা মোট ওয়ার্ক অর্ডারের ২৩-৪০ শতাংশ। এ দুর্নীতির একটি বড় অংশ রাজশাহীর মতো বিভাগীয় স্তরের প্রকল্পে ঘটছে, যেখানে পলিটিশিয়ান, অফিসার এবং কনট্রাক্টরের ত্রিপক্ষীয় কল্যুশন প্রাতিষ্ঠানিক দুর্নীতির সৃষ্টি করেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং সরকারি উন্নয়ন প্রতিবেদনের তথ্য অনুয়ায়ী, রাজশাহীতে গত পাঁচ বছরে সড়ক অবকাঠামো উন্নয়নে ব্যয় হয়েছে শত শত কোটি টাকা। রাজশাহীর মানুষের প্রশ্ন এ অর্থের বাস্তব প্রতিফলন কোথায়?

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জেলা  পরিসংখ্যান অনুসারে, রাজশাহী জেলায় মোট সড়কের দৈর্ঘ্য প্রায় ২ হাজার ৩৫৮ কিলোমিটার (মেটালড রোডসহ)। এই সড়কগুলোর রক্ষণাবেক্ষণ (মেইনটেন্যান্স) ব্যয় বছরে গড়ে ৫০-৭০ কোটি টাকা হলেও দুর্ঘটনার হার ক্রমাগতভাবে বেড়ে চলেছে।

২০২০-২০২৫ সময়কালে রাজশাহী বিভাগে রোড অ্যাক্সিডেন্টে মোট ৮৪৪টি দুর্ঘটনায় ৮৩৪ জনের মৃত্যু এবং ৫৭৮ জন আহত হয়েছে। এই সময়ে দুর্ঘটনাপ্রতি মৃত্যুর হার (ফ্যাটালিটি রেট) দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৮ (প্রতি ১০০ দুর্ঘটনায় ৯৮ দশমিক ৮ জন মারা যাচ্ছে), যা জাতীয় গড় হার ৯৩ দশমিক ৬ থেকে উল্লেখযোগ্যভাবে বেশি।

২০২৫ সালে শুধু ডিসেম্বর মাসে রাজশাহী বিভাগে জাতীয় মোট দুর্ঘটনার ১৭ দশমিক ৫৫ শতাংশ ঘটেছে, যা জাতীয় পর্যায়ে ওই মাসে রেকর্ডকৃত ৫০৩টি মৃত্যুর একটি উল্লেখযোগ্য অংশ।

এই তথ্যগুলো স্পষ্টভাবে প্রমাণ করে যে, সড়ক রক্ষণাবেক্ষণে ব্যয় বাড়লেও বাস্তব উন্নয়নের অভাবে দুর্ঘটনা ও মৃত্যুর হার কমছে না, বরং বাড়ছে। এটি সড়ক ও জনপথ বিভাগের প্রকল্প বাস্তবায়ন, মান নিয়ন্ত্রণ এবং দুর্নীতি নিয়ন্ত্রণের গুরুতর ঘাটতির ইঙ্গিত দেয়।

রাজশাহী নগরীর সাহেববাজার, রেলগেট, কোর্ট চত্বর, বর্ণালী মোড়, কাদিরগঞ্জ, কাজলা ও নওদাপাড়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ যানজট ও ভাঙা সড়কের ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয় ব্যবসায়ী আব্দুল করিম বলেন, প্রতি বছর শুনি রাস্তা মেরামত হবে-কাজ শুরু হয়, কয়েক দিন চলে, তারপর বন্ধ। আবার কয়েক মাস পর একই জায়গা ভেঙে যায়।

এমন বাস্তবতায় সাধারণ মানুষের প্রশ্ন বারবার প্রকল্প হয়, কিন্তু সড়ক টেকে না কেন? বিবিএস তথ্য বলছে, রাজশাহীতে অবকাঠামো ব্যয় বাড়ছে দ্রুত। বিবিএসের জেলা পরিসংখ্যান অনুসারে, রাজশাহীতে গ্রামীণ ও আঞ্চলিক সড়কের ওপর চাপ বেড়েছে, নগর পরিবহন ব্যবস্থার সক্ষমতা সে তুলনায় কম।

বিশেষজ্ঞরা বলছেন, অবকাঠামো খাতে ব্যয় বাড়লেও স্বচ্ছতা ও মান নিয়ন্ত্রণ না থাকলে উন্নয়ন হয় কেবল কাগজে।

রাজশাহী-নাটোর মহাসড়ক, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুট, তানোর-গোদাগাড়ী সড়কসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দুর্ঘটনার হার ক্রমাগত বেড়ে চলেছে। সড়কের খানাখন্দ, গর্তে পড়ে মোটরসাইকেল দুর্ঘটনা, রাতের বেলায় আলোর অভাবে প্রাণহানি, বাস-অটোরিকশা সংঘর্ষ এবং সামগ্রিক সড়কের দুরবস্থার কারণে প্রতিদিনই ঝুঁকি বাড়ছে।

২০১৫ থেকে ২০২৩ সময়কালে রাজশাহী জেলায় রেকর্ডকৃত ৫০ হাজার ৪৩২টি সড়ক দুর্ঘটনায় ৬৯ হাজার ৫১৪ জনের মৃত্যু এবং ১ লাখ ২৩ হাজার ১২৫ জন আহত হয়েছে। এই সময়ে দুর্ঘটনাপ্রতি মৃত্যুর হার (কেস ফ্যাটালিটি রেট) ছিল ১৮ থেকে ৩৬ শতাংশ।

২০২৫ সালে জাতীয় পর্যায়ে মোট ৭ হাজার ৩৫৯ জনের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, যার মধ্যে রাজশাহীতে মোটরসাইকেল দুর্ঘটনার হার ছিল ৪০ শতাংশ।

এই তথ্যগুলো স্পষ্টভাবে প্রমাণ করে, সড়কের দুরবস্থা ও অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণের কারণে রাজশাহীতে দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি অত্যন্ত উচ্চ এবং ক্রমবর্ধমান।

অনুসন্ধানে স্থানীয়দের অভিযোগ, রাজশাহীর সওজ প্রকল্পগুলোতে কাজ পেতে হলে একটি ‘নির্দিষ্ট সিন্ডিকেট’ মেনে চলতে হয়। এক ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘টেন্ডার ওপেন হলেও প্রকৃত প্রতিযোগিতা থাকে না। যারা সিন্ডিকেটের বাইরে, তারা কাজ পায় না। কমিশন ছাড়া বিল ছাড় হয় না। অনিয়মই যেখানে নিয়ম হয়েছে!’

টিআইবি রিপোর্টে বলা হয়েছে, আরএচডি’এ ত্রিপক্ষীয় কল্যুশনের মাধ্যমে দুর্নীতি প্রাতিষ্ঠানিক হয়েছে, যা প্রকল্পের পলিসি, প্রকিউরমেন্ট এবং বাস্তবায়নকে প্রভাবিত করে। রাজশাহীতে গত পাঁচ বছরে সড়ক উন্নয়নে ৪ হাজার ৯৭৪ কোটি টাকার ১১টি প্রকল্প বাস্তবায়িত হয়েছে, কিন্তু অনিয়মের কারণে অনেক কাজ অসম্পূর্ণ। এই সিন্ডিকেট ব্যবস্থার ফলে প্রকল্প ব্যয় বাড়ে, কাজের মান কমে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হয় না।

রাজশাহী অঞ্চলের অনেক সড়কে দেখা যাচ্ছে কার্পেটিং উঠে গেছে,  বৃষ্টিতে সড়কের পিচ গলে যাচ্ছে, ড্রেনেজ না থাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি স্পষ্টতই নিম্নমানের সামগ্রী ব্যবহারের ইঙ্গিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নগর পরিকল্পনা বিভাগের একজন শিক্ষক বলেন, রাস্তা নির্মাণে যদি বিটুমিনের মান কম হয় বা বেস প্রস্তুত না হয়, তাহলে কয়েক মাসেই রাস্তা নষ্ট হবে। এখানে তদারকি বড় প্রশ্ন।

আরএইচডি’র ম্যানেজমেন্ট ম্যানুয়ালে স্পষ্ট নির্দেশনা রয়েছে যে কাজের কোয়ালিটি কন্ট্রোল করতে হবে, কিন্তু রাজশাহীতে এটি উপেক্ষিত। অ্যান্টি-করাপশন কমিশন (এসিসি) রাজশাহীতে আরএইচডি প্রজেক্টে অনিয়ম পেয়েছে, যেমন ২০০৮ সালে দুটি প্রজেক্টে ২৯০ মিলিয়ন টাকার অনিয়ম।

অনুসন্ধানে দেখা গেছে, রাজশাহীর কিছু গুরুত্বপূর্ণ সড়কে একই ধরনের কাজ বারবার দেখানো হয় প্যাচওয়ার্ক, পুনঃকার্পেটিং, ড্রেন নির্মাণ, সড়ক প্রশস্তকরণ; কিন্তু বাস্তবে রাস্তা আগের মতোই ঝুঁকিপূর্ণ থাকে। স্থানীয়রা বলছেন, রাস্তা ঠিক হয় না, শুধু বিল ঠিক হয়।

টিআইবি’র গভর্ন্যান্স চ্যালেঞ্জ রিপোর্টে বলা হয়েছে, আরএইচডি-এ অপারেশনাল এক্সপেন্স অডিটে ৩৪ দশমিক ২৬ কোটি টাকার অনিয়ম পাওয়া গেছে, যা রাজশাহীর মতো এরিয়ায়ও প্রযোজ্য। রাজশাহীতে ১৮৫ প্রজেক্ট চলছে, বাজেট ১৯ হাজার ৬৫৬ কোটি টাকা, কিন্তু অনিয়মের কারণে তা হস্তান্ততর  হয়নি সময়মতো।

অন্যদিকে ঝুঁকিপূর্ণ সড়কের কারণে দুর্ঘটনার হার বেড়েছে। বিবিএস এবং রোড সেফটি ফাউন্ডেশন (আরএসএফ) অনুসারে, ২০২৫ সালে রাজশাহীতে ৩১৪ অ্যাক্সিডেন্ট-প্রবণ উপজেলা, যার মধ্যে সদর, বাঘা, পুঠিয়া অন্যতম। ২০২৫ সালে ন্যাশনালি ৭ হাজার ৩৫৯ ডেথ, যার মধ্যে রাজশাহী ১৭ দশমিক ৫৫ শতাংশ। ২০২৫ ডিসেম্বরে ৫০৩ ডেথ, রাজশাহীতে ১০৭ ডেথ (চট্টগ্রামের পর সেকেন্ড হাইয়েস্ট)। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট ৪০ শতাংশ, ট্রাক ২২ দশমিক ৭ শতাংশ।

আবার, সওজ প্রকল্পে কাজ শেষ হওয়ার পর বিল ছাড় হয়। অভিযোগ রয়েছে, কাজ অসম্পূর্ণ থাকলেও বিল ছাড়, পরিদর্শন ছাড়াই কাজ গ্রহণ, রাজনৈতিক তদবিরে ঠিকাদার সুবিধা। এক প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে  বলেন, ‘উপরে চাপ থাকলে অনেক কিছুই পাস করাতে হয়।’

টিআইবি অনুসারে, আরএইচডি-এ ২৮ অফিসে অডিটে ৩৪ দশমিক ২৬ কোটি টাকার অনিয়ম, যা বিল বাণিজ্যের উদাহরণ।

রাজশাহী মহানগরের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সামাজিক সংগঠনসগ রাজশাহী রক্ষা পরিষদ কয়েকটি বড় প্রশ্ন তোলে। তারা বলেন, রাজশাহীতে প্রকল্প ব্যয় বাড়লেও সড়কের মান কেন কমছে? ঠিকাদারি সিন্ডিকেট কি সত্যিই নিয়ন্ত্রণ করছে কাজ? প্রকল্পের বিল ছাড়ে স্বচ্ছতা আছে কি না? তদারকি ব্যবস্থা কেন কার্যকর হচ্ছে না? দুর্নীতি হলে দুদক বা প্রশাসনের ভূমিকা কোথায়?

রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘আমরা নিয়ম মেনেই কাজ করছি। কোথাও অনিয়ম হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

বিশেষজ্ঞদের মতে স্বাধীন মান নিয়ন্ত্রণ সংস্থা দিয়ে কাজ যাচাই, প্রকল্প তথ্য জনসম্মুখে প্রকাশ, অনলাইনে টেন্ডার মনিটরিং, ঠিকাদারি সিন্ডিকেট ভাঙা, দুর্নীতির অভিযোগে দুদকের তদন্ত এগুলো বাস্তবায়ন ছাড়া রাজশাহীর যোগাযোগ ব্যবস্থা টেকসই হবে না।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

 চট্টগ্রাম বন্দরে আটকা আট হাজার কোটি টাকার পণ্য

Next Post

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব জাবের গুলিবিদ্ধ

Related Posts

আন্তর্জাতিক

ট্রাম্পের শুল্ক হ্রাসের ঘোষণায় ভারতে পুঁজিবাজারে উল্লম্ফন

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষর
অর্থ ও বাণিজ্য

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষর

অর্থবছরের প্রথমার্ধে বৈদেশিক ঋণের ৮৮% ব্যয় পরিশোধে
অর্থ ও বাণিজ্য

৪৫ কোটি ২০ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

Next Post
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব জাবের গুলিবিদ্ধ

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব জাবের গুলিবিদ্ধ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ট্রাম্পের শুল্ক হ্রাসের ঘোষণায় ভারতে পুঁজিবাজারে উল্লম্ফন

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষর

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ স্বাক্ষর

অর্থবছরের প্রথমার্ধে বৈদেশিক ঋণের ৮৮% ব্যয় পরিশোধে

৪৫ কোটি ২০ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

চট্টগ্রাম বন্দরে ১৫ কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরবরাহ সংকটে সবজির বাজারে ঊর্ধ্বগতি




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET