নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ব্যাংক পিএলসি চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি–মার্চ ২০২৬) শেষে শেয়ারপ্রতি মুনাফায় সামান্য পতন দেখেছে।
আজ সোমবার (২৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রবিবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৭৯ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১.৮০ টাকা। সে হিসাবে মুনাফা কমেছে ০.০১ টাকা বা ০.৫৫ শতাংশ।
একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৮.৫৪ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৩.১১ টাকা।
এদিকে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১.৬৯ টাকা।
বিশ্লেষকদের মতে, মুনাফায় সামান্য এই পতন সত্ত্বেও ব্যাংকটির সামগ্রিক আর্থিক অবস্থান স্থিতিশীল রয়েছে।
