বুধবার, ১১ মার্চ, ২০২৬
২৫ ফাল্গুন ১৪৩২ | ২২ রমজান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ফেসবুকে যোগ হচ্ছে ইনস্টাগ্রামের নতুন ফিচারফেসবুকে যোগ হচ্ছে ইনস্টাগ্রামের নতুন ফিচার

Share Biz Online Share Biz Online
বুধবার, ৮ অক্টোবর ২০২৫.৪:০০ অপরাহ্ণ
বিভাগ - তথ্য-প্রযুক্তি ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ফেসবুকে যোগ হচ্ছে ইনস্টাগ্রামের নতুন ফিচারফেসবুকে যোগ হচ্ছে ইনস্টাগ্রামের নতুন ফিচার
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বড় পরিবর্তন আনছে মেটা। নতুন এই আপডেটে রিলস ফিডে আসছে ইনস্টাগ্রামের মতো “ফ্রেন্ড বাবলস” ও আরও বুদ্ধিমান এআই-নির্ভর সাজেশন সিস্টেম।

মেটার দাবি, এই আপডেট ফেসবুককে আরো ব্যক্তিগত ও প্রাণবন্ত করে তুলবে। যেখানে ব্যবহারকারীরা বন্ধুদের সঙ্গে বেশি যুক্ত থাকবেন এবং পছন্দের কনটেন্ট সহজেই খুঁজে পাবেন।

মঙ্গলবার মেটা ঘোষণা দেয়, নতুন রিলস অ্যালগরিদমে এখন নতুন ও সাম্প্রতিক ভিডিওগুলো অগ্রাধিকার পাবে। অর্থাৎ ব্যবহারকারীরা তাদের স্ক্রল করার সময় আগের তুলনায় ৫০ শতাংশ বেশি নতুন রিলস দেখতে পাবেন। একই সঙ্গে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর রিকমেন্ডেশন টুল। যা ব্যবহারকারীর আগ্রহ অনুযায়ী কনটেন্ট সাজিয়ে দেবে।

মেটার ভাইস প্রেসিডেন্ট অব প্রোডাক্ট জগজিৎ চাওলা বলেন, “যদি কোনো ব্যবহারকারী এআই-তৈরি কনটেন্টে আগ্রহ দেখান, সিস্টেম তা বুঝে একই ধরনের কনটেন্ট আরো বেশি দেখাবে। আবার কেউ যদি এসব পছন্দ না করেন, তবে অ্যালগরিদম তা দ্রুত শনাক্ত করে সেই ধরণের ভিডিও কম দেখাবে।”

নতুন ইন্টারফেসে যুক্ত হয়েছে সহজ ‘নট ইন্টারেস্টেড’ বোতাম, ভিডিও সেভ ও পার্সোনাল কালেকশন সাজানোর সুবিধা। এতে ব্যবহারকারীরা এখন নিজের দেখার অভিজ্ঞতা নিজে কিউরেট করতে পারবেন। শুধুমাত্র অ্যালগরিদমের উপর নির্ভর করতে হবে না।

রিলস ফিড এখন “এই মুহূর্তে কী ঘটছে” এর উপর জোর দেবে। অর্থাৎ নতুন, সাম্প্রতিক এবং সময়োপযোগী কনটেন্টই বেশি দেখা যাবে। টিকটকের মতোই ভিডিওর নিচে এখন এআই-চালিত সার্চ সাজেশন আসবে। যেখানে ব্যবহারকারীর দেখা ভিডিও ও আগ্রহের ভিত্তিতে কিছু কিওয়ার্ড সাজেস্ট করা হবে। এতে কনটেন্ট অনুসন্ধান আরো সহজ হবে।

চাওলা বলেন, “আমরা চাই ফেসবুক আবার মানুষের নেটওয়ার্ক হয়ে উঠুক। যেখানে বন্ধুদের কার্যক্রম চোখে পড়বে।”

ফেসবুকের নতুন এই উদ্যোগ দেখাচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে জেনারেটিভ এআই এখন কত গভীরভাবে যুক্ত হয়েছে। চাওলা নিশ্চিত করেছেন, ওপেনএআইয়ের সোরা বা মিডজার্নি এর মতো টুলে তৈরি ভিডিওগুলোও ফেসবুকের অ্যালগরিদমে মানুষের তৈরি ভিডিওর মতোই বিবেচিত হবে।

ফেসবুক জানায়, তাদের এআই সিস্টেম এখন ব্যবহারকারীর নেতিবাচক প্রতিক্রিয়া ক্লিককেও বিশেষ গুরুত্ব দেয়। যাতে অনাকাঙ্ক্ষিত কনটেন্ট দ্রুত বাদ যায়।

এই আপডেটের মাধ্যমে মেটা স্পষ্ট করছে, তারা শুধু ভিডিও ওয়াচ টাইম বাড়াতে নয় বরং মানুষের মধ্যে সামাজিক সংযোগ পুনরুদ্ধার করতেও কাজ করছে।

ফেসবুকের মতে, এই নতুন রিলস অভিজ্ঞতা প্ল্যাটফর্মটিকে আরো জীবন্ত, প্রাসঙ্গিক এবং ব্যবহারকারী কেন্দ্রিক করে তুলবে।

এস এস

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মিস্টারবিস্ট সতর্ক করলেন, এআই কন্টেন্ট নির্মাতাদের জন্য সময় কঠিন হতে পারে

Next Post

ডিআরইউ বর্ষসেরা রিপোর্টের জন্য পুরস্কার দেবে নগদ

Related Posts

মেটা স্মার্ট চশমা বিতর্ক: ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড হয়ে যাচ্ছে? এআই গ্লাসেস ঘিরে নতুন গুপ্তচরবৃত্তির আশঙ্কা
তথ্য-প্রযুক্তি

মেটা স্মার্ট চশমা বিতর্ক: ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড হয়ে যাচ্ছে? এআই গ্লাসেস ঘিরে নতুন গুপ্তচরবৃত্তির আশঙ্কা

নিবন্ধন পেল জনপ্রিয় নিউজ পোর্টাল ভিওডি বাংলা
তথ্য-প্রযুক্তি

নিবন্ধন পেল জনপ্রিয় নিউজ পোর্টাল ভিওডি বাংলা

অর্থ ও বাণিজ্য

ব্যাংক খাতে প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণে গুরুত্বারোপ

Next Post
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টের জন্য পুরস্কার দেবে নগদ

ডিআরইউ বর্ষসেরা রিপোর্টের জন্য পুরস্কার দেবে নগদ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ব্র্যাক ব্যাংকের বিক্রয় বিভাগে নারীকর্মীরা কেন সার্থক?

ব্র্যাক ব্যাংকের বিক্রয় বিভাগে নারীকর্মীরা কেন সার্থক?

নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ডের অর্থ

নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ডের অর্থ

জাকাত ও অনুদান দিন নগদ ও নগদ ইসলামিকে

জাকাত ও অনুদান দিন নগদ ও নগদ ইসলামিকে

দৈনিক ৫ লিটার পেট্রোল কিনতে পারবে মোটরসাইকেল রাইড শেয়ার চালকরা

দৈনিক ৫ লিটার পেট্রোল কিনতে পারবে মোটরসাইকেল রাইড শেয়ার চালকরা

আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ

আবারো বাড়লো স্বর্ণের দাম




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET