রবিবার, ২৯ মার্চ, ২০২৬
১৫ চৈত্র ১৪৩২ | ১০ শাওয়াল ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

উৎপাদন লক্ষ্যমাত্রা ১২ লাখ মেট্রিক টন

বগুড়ায় আলু চাষ ব্যাপক পরিসরে

Share Biz News Share Biz News
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫.১২:৫৪ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, কৃষি, পত্রিকা, শেষ পাতা, সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

প্রতিনিধি, বগুড়া : গত মৌসুমে আলুর কাক্সিক্ষত মূল্য না পেলেও চলতি মৌসুমে বগুড়ায় ব্যাপক পরিসরে আলুর চাষ হয়েছে। চলতি মৌসুমে জেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৫ হাজার ৭৫০ হেক্টর জমিতে, যা গত মৌসুমের তুলনায় প্রায় পাঁচ হাজার হেক্টর বেশি। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২ লাখ মেট্রিক টন।

বর্তমানে আলু রোপণ শেষে ক্ষেত পরিচর্যায় ব্যস্ত চাষিরা। কোথাও জমিতে সেচ ও সার দেওয়া হচ্ছে, আবার কোথাও গাছের সারিতে মাটি তুলে দেওয়া ও আগাছা পরিষ্কারের কাজ চলছে। ভালো ফলনের পাশাপাশি ভালো দামের আশায় দিন কাটছে কৃষকদের। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারিভাবে আলু ক্রয়ের দাবি জানিয়েছেন তারা।

শস্যভাণ্ডার খ্যাত বগুড়ার মাঠজুড়ে এখন সবুজের সমারোহ। আলু ক্ষেতে তরতাজা সবুজ গাছ বেড়ে উঠছে, যা কৃষকদের মনে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। ভালো ফলনের প্রত্যাশায় কৃষকরা ব্যস্ত সময় পার করছেন।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৫ হাজার ৭৫০ হেক্টর জমিতে, যা গত মৌসুমের তুলনায় প্রায় ৫ হাজার হেক্টর বেশি। নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত আলু রোপণ শেষে জানুয়ারি থেকে মার্চ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আলু উত্তোলন করা হয়ে থাকে।

বগুড়ায় পাকড়ি, এস্টারিক্স, কার্ডিনাল, ডায়মন্ড, গ্র্যানোলাসহ প্রায় ৩০ জাতের আলু চাষ হচ্ছে। প্রতি বিঘা জমিতে আলু চাষে ৩৫ থেকে ৪২ হাজার টাকা পর্যন্ত খরচ হয়। জাতভেদে প্রতি বিঘায় ৬০ থেকে সর্বোচ্চ ১২০ মণ পর্যন্ত আলু উৎপাদন হয়ে থাকে।

জেলার শিবগঞ্জ, নন্দীগ্রাম, শাজাহানপুরসহ প্রায় সব উপজেলাতেই ব্যাপক আকারে আলু উৎপাদন হয়। এরই মধ্যে আগাম জাতের আলু হাট-বাজারে উঠতে শুরু করেছে। বর্তমানে আগাম জাতের আলু ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বাজারে বিক্রি হচ্ছে।

শিবগঞ্জ উপজেলার আলু চাষি আব্দুল করিম বলেন, গত বছর আলুর দাম ঠিকমতো পাইনি। এবার বীজ, সার আর শ্রমিকের খরচ অনেক বেড়েছে। ভালো ফলন হলেও ন্যায্যমূল্য না পেলে আমাদের লোকসান হবে। সরকারিভাবে আলু কিনলে আমরা উপকৃত হব।

নন্দীগ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, প্রতি বিঘায় এবার ৪০ হাজার টাকার বেশি খরচ হয়েছে। বাজারে দাম না থাকলে এত খরচ ওঠানো কঠিন। সরকার সরাসরি আলু ক্রয় করলে মধ্যস্বত্বভোগীদের হাতে আমরা ঠকব না।

শাজাহানপুর উপজেলার চাষি মোস্তাফিজুর রহমান বলেন, আলুর ফলন ভালো হওয়ার আশা করছি। কিন্তু ফলন ভালো হলেই দাম পড়ে যায়-এই ভয় আমাদের সবসময় থাকে। ন্যায্যমূল্য পেতে হলে সরকারিভাবে আলু ক্রয় ব্যবস্থা চালু করা জরুরি।

এ বিষয়ে বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সোহেল মোহাম্মদ সামছুদ্দীন ফিরোজ বলেন, উন্নত জাত ও রপ্তানিযোগ্য আলু চাষে কৃষকদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে। রোগবালাই দমন ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বাজার ব্যবস্থাপনা নিয়েও কাজ করছে কৃষি বিভাগ। তিনি জানান, বগুড়া জেলায় বছরে প্রায় ১২ লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়ে থাকে। জেলার চাহিদা মিটিয়ে বগুড়ার আলু রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

আন্তর্জাতিক বাণিজ্যমেলায় চলছে শেষ সময়ের প্রস্তুতি

Next Post

এনবিআর চেয়ারম্যানের পিএ পরিচয়ে প্রতারণা

Related Posts

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
অর্থ ও বাণিজ্য

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

এবার নিজেদের অনিয়ম খুঁজতে বিএসইসির তদন্ত কমিটি
অর্থ ও বাণিজ্য

তিন প্রতিষ্ঠানের অনিয়ম খতিয়ে দেখবে বিএসইসি

জাতীয়

নাশকতার সন্দেহে তদন্ত কমিটি গঠন

Next Post

এনবিআর চেয়ারম্যানের পিএ পরিচয়ে প্রতারণা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

এবার নিজেদের অনিয়ম খুঁজতে বিএসইসির তদন্ত কমিটি

তিন প্রতিষ্ঠানের অনিয়ম খতিয়ে দেখবে বিএসইসি

নাশকতার সন্দেহে তদন্ত কমিটি গঠন

৬২ হাজার টন গম এলো যুক্তরাষ্ট্র থেকে

সোনার দাম ভরিতে কমলো সাড়ে ৬ হাজার টাকা

এক দিনে সোনার দাম বাড়ল দুবার




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET