দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি) সম্প্রতি ‘রিডিফাইনিং ট্রেজারি থ্রু রিয়েল টাইম পেমেন্টস’ শীর্ষক একটি আলোচনার আয়োজন করেছে। এই আয়োজনে বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষাপটে রিয়েল টাইম লেনদেনের সাম্প্রতিক প্রবণতা নিয়ে আলোচনা করা হয় এবং পেমেন্টসের পরিবর্তনশীল পরিস্থিতিতে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কীভাবে এগিয়ে যেতে পারে, সে বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়। এইচএসবিসি এবং অন্যান্য প্রতিষ্ঠানের বক্তারা বাংলাদেশের প্রেক্ষাপটে রিয়েল টাইম পেমেন্টস সম্পর্কে আলোচনা করেন। আলোচনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক আরিফ হোসেন খান; অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র ফাংশনাল কনসালট্যান্ট কে এম মোখলেসুর রহমান; বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের অতিরিক্ত পরিচালক খাইরুল আনাম; প্রাণ আরএফএল গ্রুপের ফাইন্যান্স ডিরেক্টর উজমা চৌধুরী; এইচএসবিসি এশিয়া অঞ্চলের হেড অব কর্পোরেট সেলস, গ্লোবাল পেমেন্টস সলিউশনস, ম্যানেজিং ডিরেক্টর প্যাট্রিক জু। আলোচনায় বক্তারা রিয়েল টাইম পেমেন্টসের বিকাশ, সরকারের উদ্যোগ, সুযোগ-সুবিধা এবং ট্রেজারি ব্যবস্থাপনার ডিজিটাল সম্ভাবনা নিয়ে তাদের মতামত তুলে ধরেন। তারা আরও উল্লেখ করেন যে, নতুন উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়নে নিয়ন্ত্রক সংস্থা ও করপোরেট খাতের সহযোগিতা অপরিহার্য। বিজ্ঞপ্তি

Print Date & Time : 21 April 2026 Tuesday 7:51 am
বাংলাদেশে রিয়েল টাইম পেমেন্টসের সম্ভাবনা নিয়ে এইচএসবিসির আলোচনা
করপোরেট কর্নার ♦ প্রকাশ: