Print Date & Time : 1 May 2026 Friday 8:25 pm

বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত

শেয়ার বিজ ডেস্ক: ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পিএলসি (বিএটি বাংলাদেশ পিএলসি) তাদের ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত করেছে এবং ২০২৫ অর্থবছরের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারের উপস্থিতি লক্ষ্য করা যায়। সভায় সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের পাশাপাশি সংবিধিবদ্ধ নিরীক্ষক ও করপোরেট গভর্নেন্স নিরীক্ষক নিয়োগের বিষয়েও সম্মতি দেওয়া হয়। এছাড়া পরিচালনা পর্ষদের নির্বাচন এবং ২০২৫ সালের আর্থিক বিবরণী অনুমোদিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির বোর্ড চেয়ারম্যান ওয়াইল সাবরা।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, ২০২৫ সালে ভ্যাট, সম্পূরক শুল্ক এবং অন্যান্য কর বাবদ জাতীয় রাজস্ব খাতে মোট ৩৯,১৪৪ কোটি টাকা অবদান রেখেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে দেশের শীর্ষ করদাতাদের মধ্যে তাদের অবস্থান বজায় রয়েছে।

সভায় উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক মাসুদ খান, প্রফেসর ড. মেলিতা মেহজাবিন ও রূপালী হক চৌধুরী। এছাড়া অনির্বাহী পরিচালক ড. জিয়াউল আবেদীন, নিরঞ্জন চন্দ্র দেবনাথ, স্টুয়ার্ট কিড এবং ফ্রান্সিসকো টোসো ক্যানেপা অংশ নেন।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনিশা আব্রাহাম, ফাইন্যান্স ডিরেক্টর নিরালা সিং, কমার্শিয়াল ডিরেক্টর নুমায়ের আলম এবং কোম্পানি সচিব সৈয়দ আফজাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।