নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর উদ্যোগে আয়োজিত ‘আর্থিক জ্ঞানবিষয়ক শর্ট ভিডিও প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। বিএসইসি’র মাল্টিপারপাস হলে আয়োজিত এ অনুষ্ঠানে কমিশনের চেয়ারম্যান, কমিশনারবৃন্দ, জুরিবোর্ড সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং স্বাগত বক্তব্য দেন কমিশনার ফারজানা লালারুখ। এ ছাড়া বক্তব্য রাখেনÑ জুরিবোর্ড সদস্য সুলতান মাহমুদ বিন জুলফিকার ও খায়রুল বাশার।
স্বাগত বক্তব্যে ফারজানা লালারুখ বলেন, একটি সুস্থ, স্থিতিশীল ও টেকসই পুঁজিবাজার গড়ে তুলতে বিনিয়োগকারীদের যথাযথ জ্ঞান ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, বিনিয়োগ শিক্ষা বিস্তারে বিএসইসি ধারাবাহিকভাবে কাজ করছে এবং এই প্রতিযোগিতা সেই উদ্যোগেরই অংশ। দেশের ইতিহাসে প্রথমবারের মতো এমন প্রতিযোগিতা আয়োজনকে তিনি একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও জানান, প্রতিযোগিতাটি
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য উš§ুক্ত ছিল। এতে ৪২৫টি দল নিবন্ধন করে এবং ৯০টি দল তিনটি ক্যাটেগরিতে ভিডিও জমা দেয়। স্বচ্ছ ও নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে সেরা দলগুলোকে নির্বাচন করা হয়েছে।
সভাপতির বক্তব্যে খন্দকার রাশেদ মাকসুদ বলেন, তরুণ প্রজš§কে সময়মতো সঠিক আর্থিক জ্ঞান দেওয়া গেলে তারা ভবিষ্যতে দায়িত্বশীল বিনিয়োগকারী হিসেবে গড়ে উঠবে। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা শুধু সৃজনশীলতাই নয়, বরং বিনিয়োগ শিক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ বার্তাও সমাজে ছড়িয়ে দিয়েছে। তিনি জানান, এসব ভিডিও ভবিষ্যতে বৃহত্তর পরিসরে প্রচার করা হবে এবং জেলা-উপজেলা পর্যায়ে বিনিয়োগ শিক্ষা বিস্তারে ব্যবহƒত হবে।
জুরিবোর্ড সদস্য সুলতান মাহমুদ বিন জুলফিকার বিএসইসি’র এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, প্রতিযোগিতার ভিডিওগুলো বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচার করা উচিত। অন্যদিকে খায়রুল বাশার বলেন, তরুণদের সৃজনশীলতা ও ভিন্নধর্মী চিন্তাভাবনা দেশের জন্য ইতিবাচক এবং নীতিনির্ধারকদের সঙ্গে তরুণ প্রজšে§র সংযোগ আরও জোরদার হওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে মোট ৯টি পুরস্কার এবং ১০টি উৎসাহ পুরস্কার প্রদান করা হয়। ‘সুস্থ পুঁজিবাজার ও সমৃদ্ধ অর্থনীতি’ ক্যাটাগরিতে প্রথম হয় ঘবি ইধহমষধফবংয (হামদর্দ ইউনিভার্সিটি বাংলাদেশ), দ্বিতীয় খড়ড়ংবৎ (রাজশাহী বিশ্ববিদ্যালয়) এবং তৃতীয় এগ ঝঃঁফরড়ং (ব্র্যাক ইউনিভার্সিটি)। ‘পুঁজিবাজারে ঝুঁকি’ ক্যাটাগরিতে প্রথম ঝযধিঢ়হড় (আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়), দ্বিতীয় ঈওঘঊ অজঞ (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) এবং তৃতীয় উট ঋরহধহপব (ঢাকা বিশ্ববিদ্যালয়)।
‘পুঁজিবাজারে সচেতনতা বাড়াতে আর্থিক জ্ঞান’ ক্যাটেগরিতে প্রথম ঞযব ইষরহফ গবহ (হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), দ্বিতীয় অশধঃংঁশর (ব্র্যাক ইউনিভার্সিটি) এবং তৃতীয় ওহভড়ৎসধঃরড়হ ঝপড়ৎঢ়রড়হ (বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস) দল পুরস্কার অর্জন করে।
বিজয়ীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের যথাক্রমে ৬০ হাজার, ৪৫ হাজার ও ৩০ হাজার টাকা করে অর্থপুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া উৎসাহ পুরস্কারপ্রাপ্ত ১০টি দলকে ১৫ হাজার টাকা করে প্রদান করা হয়। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সনদ, ক্রেস্ট ও চেক তুলে দেন বিএসইসি’র চেয়ারম্যান ও কমিশনারবৃন্দ।
