নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ক্যান্সার দিবস ২০২৬ উপলক্ষে স্কয়ার হাসপাতাল লিমিটেড যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করছে। এ বছরের বিশ্ব ক্যান্সার দিবসের প্রতিপাদ্য “United by Unique”, যার মূল বার্তা হলো—প্রতিটি ক্যান্সার রোগীর অভিজ্ঞতা ভিন্ন হলেও ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ।
এই উপলক্ষে গতকাল বুধবার সকালে স্কয়ার হাসপাতাল প্রাঙ্গণে একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। র্যালির মূল উদ্দেশ্য ছিল ক্যান্সার সম্পর্কে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, প্রতিরোধ ও আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জনসাধারণকে অবহিত করা এবং ক্যান্সার রোগীদের প্রতি সামাজিক সহমর্মিতা ও সমর্থন জোরদার করা।
র্যালিতে স্কয়ার হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ হাসপাতাল ব্যবস্থাপনা পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ ও সময়মতো চিকিৎসার গুরুত্ব তুলে ধরা হয়।
উল্লেখ্য, স্কয়ার হাসপাতাল লিমিটেড প্রতিবছর ধারাবাহিকভাবে বিশ্ব ক্যান্সার দিবস পালন করে আসছে, যা ক্যান্সার সচেতনতা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
স্কয়ার হাসপাতাল বিশ্বাস করে—সঠিক তথ্য, সময়মতো রোগ শনাক্তকরণ এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে ক্যান্সারের বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করা সম্ভব।
প্রিন্ট করুন








Discussion about this post