মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
২৪ ফাল্গুন ১৪৩২ | ২১ রমজান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

দুর্বল নজরদারি ও অসাধু কর্মচারী সিন্ডিকেট

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১৬৫০ কোটি টাকা

Share Biz News Share Biz News
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬.২:১৭ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, পত্রিকা, শেষ পাতা, সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

 শাহারুল ইসলাম ফারদিন, বেনাপোল : দেশের বৃহত্তম স্থলবন্দর যশোরের বেনাপোলকে কেন্দ্র করেই প্রতিবছর হাজার হাজার কোটি টাকার আমদানি-রপ্তানি বাণিজ্য পরিচালিত হয়। সরকারের রাজস্ব আয়ের একটি বড় অংশ আসে এই বন্দর থেকে। কিন্তু সাম্প্রতিক সময়ে নো-এন্ট্রি পণ্য খালাস, মিথ্যা ঘোষণায় চালান পার করে দেওয়া, শুল্ক ফাঁকি এবং নজরদারির দুর্বলতার একাধিক ঘটনায় আবারও প্রশ্নের মুখে পড়েছে বন্দর ও কাস্টমস ব্যবস্থাপনা। চলতি অর্থবছরের প্রথম আট মাসে নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকার রাজস্ব ঘাটতি তৈরি হয়েছে। ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের অভিযোগÑদুর্বল তদারকি এবং অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে একটি শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। এই চক্রের কারণে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব, অথচ কার্যকর তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির নজির খুবই সীমিত।

তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের আট মাসে বেনাপোল স্থলবন্দর দিয়ে মোট ১২ লাখ ৩৫ হাজার ৫২১ দশমিক ৮৪ মেট্রিক টন পণ্য আমদানি ও রপ্তানি হয়। এর মধ্যে আমদানি হয় ১১ লাখ ১০ হাজার ৯০৩ দশমিক ৮১ টন পণ্য। আর রপ্তানি হয় ১ লাখ ২৪ হাজার ৬১৮ দশমিক ৬১ টন পণ্য। এর মধ্যে ২০২৫ সালের জুলাই মাসে ৬ হাজার ৮৬ টি ট্রাকে পণ্য আমদানি হয় ১ লাখ ৩৫ হাজার ৯৯৬ টন ও ১ হাজার ৬০৩টি ট্রাকে রপ্তানি হয় ১৪ হাজার ১৪৮ দশমিক ৯২ টন পণ্য। এর মধ্যে আগস্ট মাসে ৬ হাজার ৪২৮টি ট্রাকে পণ্য আমদানি হয় ১ লাখ ২৮ হাজার ৬৩১ টন এবং ১ হাজার ৭০টি ট্রাকে রপ্তানি হয় ১২ হাজার ৪৩৩ দশমিক ৫৪ টন পণ্য। সেপ্টেম্বর মাসে ৬ হাজার ৫০২টি ট্রাকে পণ্য আমদানি হয় ১ লাখ ৩৪ হাজার ৬৭৭ দশমিক ২৯ টন ও ১ হাজার ৬০৭টি ট্রাকে রপ্তানি হয় ১৪ হাজার ৩৬৪ দশমিক ৪৯ টন পণ্য। অক্টোবর মাসে ৬ হাজার ৬২৩টি ট্রাকে পণ্য আমদানি হয় ১ লাখ ৩৫ হাজার ৬৭০ দশমিক ৬৭ টন ও ১ হাজার ৭৬২টি ট্রাকে রপ্তানি হয় ১৭ হাজার ৮৩৭ দশমিক ৫৫ টন পণ্য। নভেম্বর মাসে ৭ হাজার ২১৪টি ট্রাকে পণ্য আমদানি হয় ১ লাখ ৪৭ হাজার ২৯৪ দশমিক ৫৪ টন ও ২ হাজার ৯টি ট্রাকে রপ্তানি হয় ১৮ হাজার ১৫৯ দশমিক ২০ টন পণ্য। ডিসেম্বর মাসে ৭ হাজার ৮৯৯টি ট্রাকে পণ্য আমদানি হয় ১ লাখ ৬৫ হাজার ৬৩৬ দশমিক ৮২ টন এবং ১ হাজার ৭৫২টি ট্রাকে রপ্তানি হয় ১৪ হাজার ৪৪৩ দশমিক ৪২ টন পণ্য। চলতি বছরের জানুয়ারি মাসে ৬ হাজার ৫৮২টি ট্রাকে পণ্য আমদানি হয় ১ লাখ ৩৫ হাজার ৬৭৭ দশমিক ২৯ মেট্রিক টন এবং ১ হাজার ৭২৩টি ট্রাকে রপ্তানি হয় ১৫ হাজার ৯৭ দশমিক ৯১ টন পণ্য। ফেব্রুয়ারি মাসে ৬ হাজার ৩৭৫টি ট্রাকে পণ্য আমদানি হয় ১ লাখ ২৭ হাজার ৩৮ দশমিক ১১ টন এবং ১ হাজার ৮৩১টি ট্রাকে রপ্তানি হয় ১৮ হাজার ১৩৩ দশমিক ৫৪৯ টন পণ্য।

২০২৪-২৫ অর্থবছরে ১ লাখ ৪৩ হাজার ৩৩৬টি ট্রাকে মোট পণ্য আমদানি ও রপ্তানি হয় ২৪ লাখ ৩২ হাজার ৯৮০ দশমিক ৬৯ টন পণ্য। এর মধ্যে আমদানি হয় ২০ লাখ ১১ হাজার ২৬৭ দশমিক ৫৯ টন পণ্য এবং রপ্তানি হয় ৪ লাখ ২১ হাজার ৭১৩ মেট্রিক টন পণ্য।

এর আগে ২০২৩-২৪ অর্থবছরে ২ লাখ ৫৮ হাজার ১৪১টি ট্রাকে মোট পণ্য আমদানি ও রপ্তানি হয় ৪০ লাখ ৭৮ হাজার ৫৬৫ টন পণ্য। এর মধ্যে আমদানি হয় ২০ লাখ ৭৮ হাজার ৪০৮ টন পণ্য এবং রপ্তানি হয় ২০ লাখ ১৫৭ মেট্রিক টন পণ্য।

কাস্টমস সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম আট মাসে নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকার রাজস্ব ঘাটতি তৈরি হয়েছে বেনাপোল কাস্টমস হাউসে। অথচ এই সময়ে আমদানি কার্যক্রমে উল্লেখযোগ্য কোনো হ্রাসের তথ্য নেই। বরং বিভিন্ন সময়ে উচ্চমূল্যের পণ্য আমদানি বেড়েছে। সংশ্লিষ্টদের মতে, মিথ্যা ঘোষণা, কম মূল্যে পণ্য দেখানো, উচ্চ শুল্কের পণ্যকে কম শুল্কের নামে আনা এবং ঘুসের বিনিময়ে শুল্কায়ন কমিয়ে দেওয়ার ঘটনাই এই বিপুল রাজস্ব ঘাটতির অন্যতম কারণ।

ব্যবসায়ীদের অভিযোগÑকিছু অসাধু কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে আমদানিকারকদের উচ্চ শুল্কের ভয় দেখিয়ে চাপ সৃষ্টি করেন। পরে গোপন সমঝোতার মাধ্যমে শুল্ক কমিয়ে দেওয়ার নামে বড় অঙ্কের অর্থ আদায় করা হয়। এতে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে সৎ ব্যবসায়ীরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের ভারত বলেন, অনেক সময় কর্মকর্তারা অযৌক্তিকভাবে বেশি শুল্ক নির্ধারণের ভয় দেখান। পরে সমঝোতার মাধ্যমে অর্থ নিয়ে শুল্ক কমিয়ে দেওয়া হয়। এতে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর যারা নিয়ম মেনে ব্যবসা করতে চান তারা চরম বৈষম্যের শিকার হচ্ছেন।

আরেক ব্যবসায়ী মো. বাপ্পি হোসেন বলেন, সব কর্মকর্তা খারাপ নন, কিন্তু একটি শক্তিশালী চক্র রয়েছে, যারা মিথ্যা ঘোষণার পণ্য পার করে দিতে সক্রিয়। যারা অনৈতিক সুবিধা দেয়, তাদের পণ্য দ্রুত ছাড় হয়।

আমদানিকারক হাবিবুর রহমান হবি বলেন, আমরা নিয়ম মেনে ব্যবসা করতে চাই। কিন্তু অসাধু কর্মকর্তা ও সিন্ডিকেটের কারণে বাজারে অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয়েছে। যারা শুল্ক ফাঁকি দেয়, তারা কম দামে পণ্য বিক্রি করতে পারে, ফলে নিয়ম মেনে ব্যবসা করা ব্যবসায়ীরা টিকে থাকতে হিমশিম খাচ্ছেন।

বন্দরে অনিয়মের একাধিক ঘটনার উদাহরণও রয়েছে। গত ১৮ জানুয়ারি ভারত থেকে তিনটি ট্রাকে ৫৬ মেট্রিক টন মোটরপার্টস আমদানির ঘোষণা দেওয়া হয়। পরে পরীক্ষায় ঘোষণার বাইরে অতিরিক্ত প্রায় তিন টন পণ্য পাওয়া যায়। এতে কাস্টমস অতিরিক্ত ২৮ লাখ টাকা রাজস্ব আদায় করে। সংশ্লিষ্টদের প্রশ্নÑযদি এই অতিরিক্ত পণ্য ধরা না পড়ত, তাহলে কি তা শুল্ক ছাড়াই বাজারে চলে যেত?

এর আগে গত বছরের ২২ ও ২৪ সেপ্টেম্বর প্রায় আড়াই কোটি টাকার শাড়ি ও থ্রিপিসের একটি চালান বন্দরের নয়টি গেট অতিক্রম করে বাইরে চলে যায়। পরে বিজিবি অভিযান চালিয়ে সেই চালান আটক করে। কীভাবে এত উচ্চমূল্যের একটি চালান একাধিক নিরাপত্তা স্তর পেরিয়ে বাইরে চলে গেল, সেই প্রশ্নের স্পষ্ট জবাব এখনও পাওয়া যায়নি।

এছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর ৮৯১টি আইজিএমের বিপরীতে কাস্টমস সিস্টেমে কোনো বৈধ বিল অব এন্ট্রি পাওয়া যায়নি বলে অভিযোগ উঠেছে। অর্থাৎ পণ্য প্রবেশের ঘোষণা থাকলেও শুল্ক পরিশোধের কোনো তথ্য নেই। ব্যবসায়ীদের মতে, এটি কেবল প্রশাসনিক ত্রুটি নয়, বরং বড় ধরনের অনিয়মের ইঙ্গিত বহন করে।

গত ২০২৫ সালের ১ সেপ্টেম্বর মিথ্যা ঘোষণার পাঁচ ট্রাক আমদানি পণ্য ভারতীয় কাস্টমস আটক করে, যার বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা। ঘোষণার সঙ্গে বাস্তব পণ্যের অসামঞ্জস্য ধরা পড়ায় বিষয়টি আন্তর্জাতিক পর্যায়েও বিব্রতকর পরিস্থিতি তৈরি করে এবং দুই দেশের বাণিজ্যিক ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন ওঠে।

নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রেও রয়েছে একাধিক অভিযোগ। বন্দরে স্ক্যানার থাকলেও তা সবসময় পূর্ণ সক্ষমতায় ব্যবহার করা হয় না বলে অভিযোগ রয়েছে। গেট পাস যাচাই, কনটেইনার সিল পরীক্ষা এবং পণ্যের প্রকৃত অবস্থা যাচাই যথাযথভাবে হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। পরিবহন সংশ্লিষ্ট এক ব্যবসায়ী জানান, অনেক সময় কাগজপত্রের মিল দেখেই পণ্য ছাড় দেওয়া হয়, বাস্তবে পণ্যের প্রকৃতি যাচাই করা হয় না।

এ বিষয়ে বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার (বিকল্প তথ্য প্রদানকারী কর্মকর্তা) রাহাত হোসেন বলেন, মিথ্যা ঘোষণার বেশ কয়েকটি চালান জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ঠেকাতে কাস্টমস জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

অন্যদিকে বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, মিথ্যা ঘোষণার পণ্য আটকের ঘটনা থাকলেও পরবর্তী পরীক্ষায় অনেক ক্ষেত্রে ঘোষণাকৃত পণ্যই সঠিক পাওয়া গেছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

চট্টগ্রামমুখী এলএনজি ট্যাংকার আটকা পারস্য উপসাগরে

Related Posts

অর্থ ও বাণিজ্য

চট্টগ্রামমুখী এলএনজি ট্যাংকার আটকা পারস্য উপসাগরে

যুক্তরাজ্যে দিন দিন বাড়ছে বাংলাদেশি ব্যাংকের চাহিদা
অর্থ ও বাণিজ্য

অনিয়ম ঠেকাতে ৪ বেসরকারি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

দুর্বল আর্থিক ব্যবস্থাপনায় ন্যুব্জ এমবি ফার্মা
অর্থ ও বাণিজ্য

দুর্বল আর্থিক ব্যবস্থাপনায় ন্যুব্জ এমবি ফার্মা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১৬৫০ কোটি টাকা

চট্টগ্রামমুখী এলএনজি ট্যাংকার আটকা পারস্য উপসাগরে

যুক্তরাজ্যে দিন দিন বাড়ছে বাংলাদেশি ব্যাংকের চাহিদা

অনিয়ম ঠেকাতে ৪ বেসরকারি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

দুর্বল আর্থিক ব্যবস্থাপনায় ন্যুব্জ এমবি ফার্মা

দুর্বল আর্থিক ব্যবস্থাপনায় ন্যুব্জ এমবি ফার্মা

চট্টগ্রামে তীব্র জ্বালানি সংকট,  সরবরাহ নেই বহু পাম্পে

পাম্পে তেল সংগ্রহে চরম দুর্ভোগ, বিক্রি হচ্ছে না আগাম বাস টিকিট




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET