চট্টগ্রাম ব্যুরো: পাহাড় থেকে সমুদ্র, বাঙালি থেকে পাহাড়িÑ বারোটি সম্প্রদায়ের যে অপূর্ব মিলনভূমি চট্টগ্রাম, সেই বৈচিত্র্যের মধ্যেও রয়েছে এক অখণ্ড ঐক্যের সুরÑ এটাই চট্টগ্রামের সৌন্দর্য বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
রোববার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে চট্টগ্রাম সমিতি ঢাকার ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা চট্টগ্রামবাসী সবসময় অত্যন্ত সৌহার্দ্য ও সম্প্রীতির মাঝেই বসবাস করি। সকল ধর্ম, বর্ণ ও গোত্রের অপরূপ সম্মিলন হচ্ছে আমাদের চট্টগ্রাম। চট্টগ্রাম সমিতি ঢাকা কেবল একটি সংগঠন নয়, এটি শত মতের হাজারো মানুষের এক অনন্য বন্ধন। মেজবানের মতো চট্টগ্রামের ঐতিহ্যকে সারা বাংলাদেশে পরিচিত করে দেওয়ার কৃতিত্ব এই সমিতির। এই বন্ধন নষ্ট করা যাবে না। এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মও নয়।
প্রতিমন্ত্রী বলেন, এটা একটা কাকতালীয় ঘটনা। এই প্রথম বাংলা ভাষাভাষি, বাঙালি হিসেবে কেউ প্রথম পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী হয়েছে। চট্টগ্রামের মানুষ তাকে সংসদে পাঠিয়েছে যেন চট্টগ্রামকে তুলে ধরতে পারি। আমরা এখানে অনেক ধরনের মানুষ আছি। সবাই যদি সকলের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিই আশা করি ৫ বছরে চট্টগ্রামকে কাক্সিক্ষত লক্ষ্যে নিতে পারব। চট্টগ্রাম আমার হƒদয়ে আছে। চট্টগ্রাম সমিতিসহ চট্টগ্রামবাসীর উন্নয়নে, চট্টগ্রামের উন্নয়নে আমি পাশে আছি, পাশে থাকব।
অনুষ্ঠানের প্রথম পর্বে বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ মুসলিম চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী সাধারণ সম্পাদক প্রকৌশলী উজ্জ্বল মল্লিক। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার মো. নাজিম উদ্দিন চৌধুরী। পরিচিতি পর্ব শেষে আনুষ্ঠানিকভাবে সমিতির পতাকা ও চাবি হস্তান্তর করা হয়।
দ্বিতীয় পর্বে নতুন কমিটির সভাপতি ইমেরিটাস অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নুরী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বেগম মাফরুহা সুলতানা, হাসপাতাল কমিটির চেয়ারম্যান মো. দিদারুল আনোয়ার, এনজিও ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া এবং নতুন কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক চৌধুরী। এ ছাড়া সহ-সভাপতি ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান ও মোহাম্মদ মনসুর আলী চৌধুরীসহ নবনির্বাচিত কমিটির সব সদস্য এবং সমিতির জীবন সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Print Date & Time : 28 April 2026 Tuesday 2:06 pm
বৈচিত্র্যের মধ্যে ঐক্যই চট্টগ্রামের সৌন্দর্য: মীর হেলাল উদ্দীন
দিনের খবর ♦ প্রকাশ: