শেয়ার বিজ ডেস্ক : এশিয়া কাপে ফাইনালের টিকিট নিশ্চিত করতে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচকে গুরুত্ব দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি। আগামীকাল (২৪ সেপ্টেম্বর) এ গুরুত্বপূর্ণ লড়াইয়ে নামবে টাইগাররা। কিন্তু ম্যাচের ঠিক আগমুহূর্তে দলে উদ্বেগ ছড়িয়েছে অধিনায়ক লিটন দাসের চোটের খবরে।
রোববার অনুশীলনে ব্যাটিং করতে নেমে পাঁজরে আঘাত পান লিটন। চোট পাওয়ার পর আর ব্যাট হাতে নেননি তিনি। সঙ্গে সঙ্গেই মাঠে শুশ্রূষা করেন দলের ফিজিও বায়েজীদুল ইসলাম ও প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। পরে বেঞ্চে বসে সতীর্থদের অনুশীলন দেখেন লিটন। যদিও তাকে বেশ হাসিমুখেই দেখা যায়, টিম ম্যানেজমেন্ট জানিয়েছে চিন্তার মতো গুরুতর কিছু নয়।
বাংলাদেশ দল সুপার ফোরে টানা দুই দিন মাঠে নামবে আগামীকাল ভারতের বিপক্ষে, আর পরদিন পাকিস্তানের বিপক্ষে। তাই অতিরিক্ত ধকল এড়াতে গতকালই ছিল শেষ অনুশীলন। সেশনের শুরুতে ফিল্ডিংয়ে অংশ নিলেও ব্যাটিং অনুশীলনে চোট পেয়ে সাইডলাইনে চলে যান লিটন। পরে সতীর্থদের সঙ্গে অনুশীলন শেষে মাঠ ছাড়েন তিনি।
এস এস
প্রিন্ট করুন











Discussion about this post