রবিবার, ২৯ মার্চ, ২০২৬
১৫ চৈত্র ১৪৩২ | ১০ শাওয়াল ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

মসলা উৎপাদন ও রপ্তানি বাড়াতে একসঙ্গে কাজ করবে ভারত-আফগানিস্তান

Share Biz News Share Biz News
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫.১২:০৩ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
মসলা উৎপাদন ও রপ্তানি বাড়াতে একসঙ্গে কাজ করবে ভারত-আফগানিস্তান
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

 শেয়ার বিজ ডেস্ক : দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ভারত ও আফগানিস্তান। দিল্লিতে ভারতের স্পাইসেস বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করেন ভারত সফরে আসা আফগানিস্তানের শিল্প ও বাণিজ্যমন্ত্রী আল-হাজ নূরউদ্দিন আজিজি। পাঁচ দিনের এই ফলপ্রসূ সফরে দুই দেশ মসলাখাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি উৎপাদন বৃদ্ধি, মসলার মানোন্নয়ন এবং যৌথ বিনিয়োগের কৌশল নিয়ে আলোচনা করেছে। ২০২১ সালের আগস্টে তালেবান কাবুলের ক্ষমতা দখলের পর এটি দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সফরগুলোর মধ্যে অন্যতম, যা বিশেষ তাৎপর্য বহন করছে। খবর: এনডিটিভি।

শনিবার সন্ধ্যায় এক্স-এ দেয়া বিবৃতিতে আফগান শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় জানায়, ভারতীয় পক্ষ আফগানিস্তানে মসলা উৎপাদন কারখানা স্থাপনসহ সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ করেছে। বৈঠকে ওষুধ আমদানি, মসলার মানোন্নয়ন, বিনিয়োগ সম্ভাবনা এবং দুই দেশের মধ্যে ওষুধ বাণিজ্যে বিদ্যমান চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়।

বিবৃতিতে বলা হয়, এই বৈঠকে ভারতীয় পক্ষ সহযোগিতা সমপ্রসারণ, যৌথ বিনিয়োগ ও আফগানিস্তানে মসলা উৎপাদন কারখানা স্থাপনের আগ্রহ প্রকাশ করে।

মন্ত্রণালয় আরও জানায়, বিশ্বস্ত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো আফগানিস্তানে কাজ করতে চাইলে সরকার তাদের সব ধরনের সহযোগিতা দেবে বলে আশ্বস্ত করেন মন্ত্রী আজিজি।

মন্ত্রী আজিজি এক্স-এ আরও লিখেছেন, আফগান মসলা খাতের প্রতিনিধিরা ভারতের উন্নত ও স্বনামধন্য কারখানা পরিদর্শন করবেন। একইভাবে ভারতের মসলা খাতের একটি দল কাবুল সফর করবে, যাতে ওষুধ উৎপাদন কারখানা স্থাপন ও রপ্তানি সমপ্রসারণের বাস্তব সুযোগগুলো খতিয়ে দেখা যায়।

নভেম্বরের ১৯ থেকে ২৩ তারিখ পর্যন্ত পাঁচ দিনের সফরে মসলা কাউন্সিলের সঙ্গে বৈঠকটি আজিজির ধারাবাহিক উচ্চপর্যায়ের বৈঠকগুলোর একটি।

বৃহস্পতিবার তিনি ভারতের বাণিজ্য প্রতিমন্ত্রী জিতেন্দ্র প্রসাদের সঙ্গে বৈঠক করেন। প্রসাদ এক্স-এ লিখেছেন, ‘অর্থবহ আলোচনায় দুই দেশ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।’

এর আগে আজিজি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গেও সাক্ষাৎ করেন। দুই নেতা দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো, যোগাযোগ উন্নয়ন এবং জনসম্পর্ক দৃঢ় করার উপায় নিয়ে আলোচনা করেন।

জয়শঙ্কর এক্স-এ লিখেছেন, আফগানিস্তানের শিল্প ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বাণিজ্য, যোগাযোগ ও জনসম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আফগান জনগণের উন্নয়ন ও কল্যাণে ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি।

২০২১ সালের আগস্টে তালেবান কাবুল দখল করার পর থেকে এটি ভারতের সঙ্গে আফগানিস্তানের সর্বোচ্চ পর্যায়ের সফরগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কপ-৩০ সম্মেলন: প্রত্যাশা-প্রাপ্তি ও বিশ্ব পরিবেশের গতিপথ

Next Post

ডেঙ্গুতে এক দিনে ৮ জনের প্রাণহানি

Related Posts

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
অর্থ ও বাণিজ্য

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

এবার নিজেদের অনিয়ম খুঁজতে বিএসইসির তদন্ত কমিটি
অর্থ ও বাণিজ্য

তিন প্রতিষ্ঠানের অনিয়ম খতিয়ে দেখবে বিএসইসি

জাতীয়

নাশকতার সন্দেহে তদন্ত কমিটি গঠন

Next Post
ডেঙ্গুতে এক দিনে ৮ জনের প্রাণহানি

ডেঙ্গুতে এক দিনে ৮ জনের প্রাণহানি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

এবার নিজেদের অনিয়ম খুঁজতে বিএসইসির তদন্ত কমিটি

তিন প্রতিষ্ঠানের অনিয়ম খতিয়ে দেখবে বিএসইসি

নাশকতার সন্দেহে তদন্ত কমিটি গঠন

৬২ হাজার টন গম এলো যুক্তরাষ্ট্র থেকে

সোনার দাম ভরিতে কমলো সাড়ে ৬ হাজার টাকা

এক দিনে সোনার দাম বাড়ল দুবার




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET