Print Date & Time : 21 April 2026 Tuesday 7:50 am

যমুনা ব্যাংক পিএলসির উদ্যোগে স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত

সম্প্রতি যমুনা ব্যাংক পিএলসি’র উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা জেলার বরুড়া থানাধীন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কাদবা তলাগ্রাম তারিনী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আর্থিক শিক্ষা ও স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসীন। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আর্থিক সাক্ষরতা শুধু একটি শিক্ষা নয়, এটি ভবিষ্যৎ জীবনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। বিজ্ঞপ্তি