শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
৬ ফাল্গুন ১৪৩২ | ৩ রমজান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

রমজানে করণীয় বর্জনীয়

Share Biz News Share Biz News
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬.১:৫১ পূর্বাহ্ণ
বিভাগ - পত্রিকা, প্রথম পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

সৈয়দ মোস্তফা মুনীর উদ্দিন : বছর পার হয়ে আবার আমরা একটি রমজান পেয়েছি, যে মাসে নিজের শারীরিক, মানসিক ও আত্মিক সুস্থতার জন্যে করণীয়গুলো করা অনেক সহজ। পৃথিবীতে যত ধর্ম এসেছে- হিন্দু, বৌদ্ধ, ইহুদি বা খ্রিষ্ট-সব ধর্মেই রয়েছে রোজা, উপবাস বা ফাস্টিংয়ের বিধান।

রোজার উপকার

নবী-রাসুলরা, মুনি-ঋষি, অলি-বুজুর্গরা হাজার বছর ধরে এর উপকারের কথা বলেছেন। এখন বলছেন চিকিৎসাবিজ্ঞানী, স্বাস্থ্যবিজ্ঞানী এবং ডায়েট বিশেষজ্ঞরা। রোজা রাখলে ‘অটোফেজি’ নামক এক প্রাকৃতিক নিরাময় প্রক্রিয়া চালু হয় দেহে-যা দেহকে বিষাণুমুক্ত করে।

‘অটোফেজি’ তুঙ্গে পৌঁছায় উপবাসের ১২ থেকে ১৬তম ঘণ্টায়। আর গ্রীষ্মকালীন রোজায় এবার আমরা সে সুযোগই পাচ্ছি।

ডায়াবেটিস ও অন্যান্য রোগে রোজা ডায়াবেটিস রোগীদের জন্যে  ক্ষতিকর-ভুল ধারণা।

আধুনিক গবেষণা বলে রোজা রেখে বিপাক ক্রিয়াকে শক্তিশালী এবং অগ্ন্যাশয়কে কর্মক্ষম করে রোজা ‘টাইপ-ওয়ান’ ও ‘টাইপ-টু’- দুই ধরনের ডায়াবেটিসই নিরাময় সম্ভব। এসিডিটি, আলসার, উচ্চরক্তচাপ ও উচ্চ কোলেস্টেরলের মতো যেকোনো বয়সীদের রোগ এবং আলঝেইমার, হান্টিংটন্স ও পার্কিনসন্সের মতো বয়স্কদের অসুখ-বিসুখের আশঙ্কাও কমায় রোজা।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রোজা

এখন এই করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিকালে যে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বলা হচ্ছে সবচেয়ে কার্যকর, রোজা বা উপবাস তাতেও উপকারী। রোজার রোগ প্রতিরোধ ও নিরাময় ক্ষমতার কারণেই আজ থেকে ১৪০০ বছর আগে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা রোজা রাখ, যেন সুস্থ থাকতে পার।

রমজান হোক এবার করোনা আতঙ্ক জয়ের

সুস্থ থাকতে তখনই পারবেন যখন নবীজি (সা.) রোজার যে নিয়ম বলেছেন তা মেনে আপনি রোজা রাখবেন।

মুক্ত হবেন সমস্ত ভয়, আতঙ্ক, মনোবিকার থেকেও। এবারের রমজান হোক করোনা আতঙ্ক জয়ের রমজান।

না খেয়ে থাকলেই রোজা হয় না

সারাদিন না খেয়ে থাকলেই রোজা হয় না। প্রয়োজন আত্মশুদ্ধির আপ্রাণ চেষ্টা। রমজানের প্রতিটি দিন কীভাবে অতিবাহিত করবেন তার রুটিন করুন।

ইফতারে কী খাবেন?

মাগরিবের আজান দিলে খেজুর খেয়ে পানি পান করুন; শরীরে আসবে তাৎক্ষণিক প্রাণশক্তি। চিনির শরবতেরও প্রয়োজন নেই।

নামাজ পড়ে রাতের খাবার খেয়ে নিন। খাবারে ভাত, শাকসবজি, মাছ বা মাংস বা ডিম ও ডালসহ অন্যান্য সুষম খাবার, সালাদ, লেবু, ছোলা ও টক দই রাখুন। পেঁয়াজু, চপ, বেগুনি, পাকোড়ার মতো ভাজাপোড়া খাবেন না। হজমের অসুবিধা, বুক জ্বালাপোড়া ও এসিডিটির সমস্যা হতে পারে।

পোলাও, বিরিয়ানি, তেহারি, মোগলাই, হালিম, চাইনিজ, গরু ও খাসির গোশত এ মাসে যত কম খান তত ভালো।

ভাইরাস সংক্রমণের আশঙ্কার এ সময়ে বেশি বেশি ভিটামিন সি-যুক্ত ফল খাওয়ার চেষ্টা করুন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।

গৃহকর্মী ও অধীনস্থদের নিয়ে পরিবারের সবাই একসঙ্গে ইফতার করুন। ইফতারের ১৫ মিনিট আগে খেজুর-পানি সামনে নিয়ে বসুন। আল কোরআনের বাংলা দোয়ায় নিমগ্ন হোন। নিজের বা অন্যের জন্যে বিশেষ কোনো প্রার্থনা থাকলে করুন। দোয়া কবুলের এটি শ্রেষ্ঠ সময়।

রমজান খাদ্য সংযমের মাস, খাদ্য উৎসবের নয়। করোনাভাইরাস পরিস্থিতির কারণে সমাজের যে বিপুলসংখ্যক মানুষ উপার্জনহীন হয়ে পড়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাতে নামিদামি হোটেলের খাবার বর্জন করুন একেবারেই।

 

সেহরিতে কী খাবেন?

প্রোটিন পানির তৃষ্ণা বাড়ায়। সেহরিতে তাই মাছ-মাংস বর্জন করুন। খিচুড়ি, ডিম, ডালও খাবেন না। সামান্য ভাত-সবজি বা কলা-খেজুর বা দই-চিড়া খান। তবে একেবারে কিছুই না খাওয়া, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে সেহরি বর্জন-এটা করবেন না।

সেহরি শেষে দাঁত ব্র্যাশ ও ওজু করে কিছুক্ষণ বজ্রাসনে বসুন।  কোরআন বাংলা মর্মবাণী অডিও শুনতে থাকুন। ফজরের নামাজ আদায়ের পর যতক্ষণ ইচ্ছা মর্মবাণী শুনতে বা পড়তে পারেন।

রমজান মাসের নফল ইবাদত ফরজ আদায়ের সমান সওয়াবের

রোজা রাখা ও আনুষঙ্গিক ইবাদতকেই প্রাধান্য দিন। রমজান মাসের নফল ইবাদত ফরজ আদায়ের সমান সওয়াবের। আর একটি ফরজ ইবাদত ৭০টি ফরজ আদায়ের সমান সওয়াব।

নামাজ আদায়ের পর নীরবে ৩৩বার সুবহানাল্লাহ, ৩৩বার আলহামদুলিল্লাহ, ৩৪বার লা-ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর পড়ুন।

নবীজি (সা.) সুন্নত হিসেবে তারাবিহ পড়তে সচেষ্ট হোন। সেহরির আগে তাহাজ্জুদ নামাজ আদায় উত্তম ইবাদত। নবীজি (সা.) বলেন, মাসে এমন একটি রাত (শবে কদর) আছে, যা হাজার মাসের চেয়ে উত্তম। শেষ ১০ রমজানের বেজোড় রাতকে কদরের মহিমান্বিত রাত মনে করে ফজর না হওয়া পর্যন্ত ইবাদতে মগ্ন থাকুন, ডুবে যান কোরআনের মর্মবাণীর গভীরে। বলুন- আমি রোজাদার

গিবত, পরচর্চা ও অপ্রয়োজনীয় কথা এবং বিতর্ক, বিবাদ ও চ্যাঁচামেচি আপনি নিজে করবেন না। অন্যরা করলেও সায় দেবেন না। বিনীতভাবে বলুন- আমি রোজাদার।

করোনা পরিস্থিতি এবং অন্নহীন মানুষ

করোনা পরিস্থিতির কারণে যে মানুষরা অন্নহীন হয়ে পড়েছে, সমমর্মিতার এ মাসে তাদের কথা মনে রাখুন। মনে রাখুন দুস্থ এতিম শিশুদের কথা। আপনার খাবার খরচ থেকে একটু বাঁচিয়ে হলেও ওদের অন্ন সংস্থানে অংশ নিন। রমজান মাসে নিরণ্ন ও এতিমের কল্যাণে দান ৪৯০০ (৭০-৭০) গুণ সওয়াবের।

কোরআন ও নিরাময়

‘বিশ্বাসীর জন্যে কোরআন হচ্ছে শেফা ও রহমতস্বরূপ’ (সূরা বনি ইসরাইল, আয়াত-৮২) অর্থাৎ বিশ্বাসীর জীবনে কোরআন কল্যাণ ও নিরাময় বয়ে আনে। এ নিরাময় শারীরিক, মানসিক, আত্মিক এবং সামাজিক।

এই রমজানে এ কোরআনের গভীরেই আপনি ডুবে যান।

পাবেন রোগব্যাধি, নেতিবাচকতা, ভয়, বিকৃতি, আতঙ্ক ও মনোবিকার থেকে মুক্তি। সেইসঙ্গে ১২৪ কোটি বছর ইবাদতের সমান নেকি।

করোনাসহ সব বালা-মুসিবত থেকে পরিবার থাকবে আল্লাহর রহমতের ছায়ায়। কারণ আপনি জানেন, কোরআনের জ্ঞান যেখানে অনুশীলন হয় ফেরেশতারা সেখানে আল্লাহর রহমত বর্ষণ করে।

খতমে কোরআনের এ লিঙ্ক পৌঁছে দিন আরও ৪০ জনকে। উদ্বুদ্ধ করুনÑ করোনা মুক্তির নিয়তে যেন তারাও বাসায় বসে সপরিবারে অংশ নেন কোরআন থেকে নিরাময় লাভের এ সুযোগে।

জানি সদকা

আর করোনা সংকট থেকে মুক্তি, বালা-মুসিবত থেকে নিজের ও পরিবারের সুরক্ষার জন্যে জান-ই-সদকা হিসেবে বিশেষ দান করুন।

ভার্চুয়াল ভাইরাস

টিভি, ইউটিউব, ফেসবুক দেখে সময় কাটানো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমাবে, নষ্ট করবে রোজার গুণমান, সৃষ্টি হবে নেতিবাচকতা। আশাবাদ ও ইতিবাচকতায় উজ্জীবিত হতে চোখ রাখুন কোয়ান্টাম সাইটে। স্পিচ, ভিডিও, কোয়ান্টাপিডিয়া, আর্টিকেল, উইশ, কোরাম ও শুদ্ধাচার অ্যাপগুলোতে সময়ের প্রয়োজনীয় দিকনির্দেশনা আপনি পাবেন। ভার্চুয়াল ভাইরাস আসক্তি মুক্তির এক চমৎকার সুযোগ হতে পারে এ রমজান।

জাকাত

এক চান্দ্র বছর আপনার কাছে ৪৫ হাজার টাকা জমা থাকলেই আপনি জাকাতদাতা। করোনা পরিস্থিতির শিকার দুস্থদের কথা স্মরণ করে জাকাত দিন সঙ্ঘবদ্ধভাবে। রমজানে জাকাতের অর্থ কোয়ান্টাম জাকাত ফান্ডে দান চার হাজার ৯০০ গুণ বরকতের।

শেষ রমজান

এ রমজানকেই মনে করুন আপনার জীবনের শেষ রমজান। আত্মশুদ্ধি ও হক্কুল ইবাদে সাধ্যমতো সর্বোচ্চ প্রয়াস দিয়ে সার্থক করে তুলুন এবারের রমজান। এবারের রমজান হোক মনুষ্যত্বের বিজয়ের, শুদ্ধাচার অনুশীলনের।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

রাজধানীতে বাহারি ইফতারের পসরা

Next Post

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১০ লাখ শেয়ার কিনবেন আজিজ মোহাম্মদ ভাই

Related Posts

তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন
জাতীয়

তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১০ লাখ শেয়ার কিনবেন আজিজ মোহাম্মদ ভাই
অর্থ ও বাণিজ্য

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১০ লাখ শেয়ার কিনবেন আজিজ মোহাম্মদ ভাই

রাজধানীতে বাহারি  ইফতারের পসরা
অর্থ ও বাণিজ্য

রাজধানীতে বাহারি ইফতারের পসরা

Next Post
অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১০ লাখ শেয়ার কিনবেন আজিজ মোহাম্মদ ভাই

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১০ লাখ শেয়ার কিনবেন আজিজ মোহাম্মদ ভাই

Discussion about this post

সর্বশেষ সংবাদ

তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন

তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১০ লাখ শেয়ার কিনবেন আজিজ মোহাম্মদ ভাই

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১০ লাখ শেয়ার কিনবেন আজিজ মোহাম্মদ ভাই

রমজানে করণীয় বর্জনীয়

রাজধানীতে বাহারি  ইফতারের পসরা

রাজধানীতে বাহারি ইফতারের পসরা

এক দিনে খেজুরের দাম কেজিতে বাড়ল ৫০ টাকা




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET