Print Date & Time : 11 March 2026 Wednesday 2:14 am

রেনেটার ক্রেডিট রেটিং নির্ণয়

শেয়ার বিজ ডেস্ক : পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি রেনেটা লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে।কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি (আলফা রেটিং)।

আজ বুধবার (৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আলফা ক্রেডিট রেটিং পিএলসির রেটিং অনুযায়ী, রেনেটার দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএএ’। আর স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’।

রেনেটার ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ের তৃতীয় প্রান্তিক অনিরীক্ষিত প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।

আরআর/