শেয়ার বিজ ডেস্ক: ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি দিবসটির উদ্বোধন করেন।
আইন ও বিচার বিভাগের উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে দরিদ্র, নিম্নবিত্ত ও সুবিধাবঞ্চিত মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠায় জেলা, মহানগর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিশেষ লিগ্যাল এইড কমিটির মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে সংশ্লিষ্টদের এসব কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়।
উল্লেখ্য, দেশের অসহায় ও অসচ্ছল মানুষদের বিনামূল্যে আইনি সেবা প্রদানের লক্ষ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা কার্যক্রম পরিচালনা করে আসছে।
