নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর সর্বশেষ ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ধারণ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড।
আজ রোববার (২৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত তথ্যে দেখা যায়, ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের মূল্যায়ন অনুযায়ী ব্যাংকটির দীর্ঘমেয়াদি ক্রেডিট রেটিং নির্ধারণ করা হয়েছে ‘এএ+’। অন্যদিকে স্বল্পমেয়াদি ক্রেডিট রেটিং হয়েছে ‘এসটি-১’।
জানা গেছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ সংশ্লিষ্ট বিভিন্ন পরিমাণগত ও গুণগত তথ্য বিশ্লেষণের ভিত্তিতে এই রেটিং নির্ধারণ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, এ ধরনের উচ্চ ক্রেডিট রেটিং ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা, দায় পরিশোধ সক্ষমতা এবং বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন হিসেবে বিবেচিত হয়।
