শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
২৭ ফাল্গুন ১৪৩২ | ২৪ রমজান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

শুল্কের ভয় দেখিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ৮ যুদ্ধ থামিয়েছি: ট্রাম্প

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫.১২:১৬ অপরাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
শুল্কের ভয় দেখিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ৮ যুদ্ধ থামিয়েছি: ট্রাম্প
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের বিভিন্ন প্রান্তে শুল্কের ভয় দেখিয়ে আটটি যুদ্ধ থামানোর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি আরো বলেন, ‘শুল্ক’ তার সবচেয়ে প্রিয় শব্দ, একটি নীতি যা বৈশ্বিক বাণিজ্য সম্পর্ককে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রে একজনও বিদেশি অবৈধভাবে প্রবেশ করতে পারেননি বলে জানান তিনি।

ট্রাম্প বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের শক্তি পুনরুদ্ধার করেছি, ১০ মাসে আটটি যুদ্ধ সমাধান করেছি, ইরানের পারমাণবিক হুমকি ধ্বংস করেছি এবং গাজার যুদ্ধে শান্তি প্রতিষ্ঠা করেছি, যার মাধ্যমে ৩ হাজার বছরের মধ্যে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে শান্তি এসেছে।’

ট্রাম্প তার প্রশাসনের অনেক সফলতার জন্য শুল্ক নীতিকেই দায়ী করেছেন, যদিও স্পষ্ট যে তার বিঘ্ন সৃষ্টিকারী বাণিজ্যনীতি কিছু পণ্যের দাম বাড়িয়েছে এবং ভোটারদের মধ্যে বেশিরভাগের কাছে অপছন্দের কারণ হয়ে দাঁড়িয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে ১৮ ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ নিশ্চিত করেছি। এই সাফল্যের অনেকটাই শুল্কের কারণে অর্জিত হয়েছে। আমার সবচেয়ে প্রিয় শব্দ ‘শুল্ক’, যা বহু দশক ধরে অন্যান্য দেশ আমাদের বিরুদ্ধে সফলভাবে ব্যবহার করেছে।
‘এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আমদানি শুল্ক এড়াতে বহু কোম্পানি দেশে ফিরে এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোমোবাইল খাতেও নজিরবিহীন উন্নতি হয়েছে। এছাড়া, বড় ও সুন্দর বিল আসার পর বকশিশ, অতিরিক্ত সময় কাজের পারিশ্রমিক বা সামাজিক নিরাপত্তা সুবিধার ওপর কোনো কর চাপানো হয়নি। ফলে বার্ষিক ১১ হাজার থেকে ২০ হাজার ডলার পর্যন্ত সাশ্রয় করতে পারবে পরিবারগুলো।’

ট্রাম্প দাবি করেন, ‘গত সাত মাসে আমাদের দেশে কোনো অবৈধ অভিবাসী ঢুকতে পারেনি। সবাই বলেছিল এটা অসম্ভব। কিন্তু আমরা দেখিয়েছি সম্ভব।’

জো বাইডেনের সীমান্ত নীতির সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সীমান্ত বন্ধ করতে কংগ্রেসের আইন পাস করা প্রয়োজন ছিল না, আমাদের প্রয়োজন ছিল একজন নতুন প্রেসিডেন্টের। উত্তরাধিকার সূত্রে আমরা বিশ্বের সবচেয়ে খারাপ সীমান্ত পেয়েছিলাম, কিন্তু তা দ্রুত ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সীমান্তে পরিণত করেছি।’

ট্রাম্প মার্কিন সেনাদের জন্য এককালীন ১,৭৭৬ ডলার ভাতা দেওয়ার ঘোষণা দেন। ১৪.৫ লাখেরও বেশি সেনা বড়দিনের আগে এই অর্থ পাবেন। ট্রাম্প দাবি করেন, এই সুবিধাগুলোও শুল্ক নীতির ফল।

এর আগে ট্রাম্প বহুবার একাধিক যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করেছেন। গত সেপ্টেম্বরে তিনি জানিয়েছিলেন, ভারত-পাকিস্তান, তাইল্যান্ড-কম্বোডিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, কোসোভো-সার্বিয়া, ইসরায়েল-ইরান, মিশর-ইথিওপিয়া এবং রাওয়ান্ডা-কঙ্গো যুদ্ধ তিনি থামিয়েছেন। তবে পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্ব স্থগিত করার বিষয়টি ভারত প্রত্যাখ্যান করেছে। নয়াদিল্লি জানিয়েছে, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়া যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ভ্রমণ ও আতিথেয়তা শিল্পের স্বীকৃতি মঞ্চে গ্যালাক্সি ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

Next Post

যুক্তরাষ্ট্রের রেকর্ড ১১০০ কোটি ডলারের অস্ত্র সহায়তা তাইওয়ানকে

Related Posts

হরমুজ প্রণালী: কেন এই ১০০ মাইলের জলপথ বিশ্ব রাজনীতি ও জ্বালানি বাণিজ্যের কেন্দ্রবিন্দু
অর্থ ও বাণিজ্য

হরমুজ প্রণালী: কেন এই ১০০ মাইলের জলপথ বিশ্ব রাজনীতি ও জ্বালানি বাণিজ্যের কেন্দ্রবিন্দু

আন্তর্জাতিক

থাইল্যান্ড-ভিয়েতনামে জ্বালানি সংকটে সাশ্রয়ী পদক্ষেপ

আন্তর্জাতিক

ইউরোপে নবায়নযোগ্য জ্বালানি খাতে বড় উত্থানের পূর্বাভাস

Next Post
যুক্তরাষ্ট্রের রেকর্ড ১১০০ কোটি ডলারের অস্ত্র সহায়তা তাইওয়ানকে

যুক্তরাষ্ট্রের রেকর্ড ১১০০ কোটি ডলারের অস্ত্র সহায়তা তাইওয়ানকে

Discussion about this post

সর্বশেষ সংবাদ

পতনের ধাক্কা সামলে ইতিবাচক পুঁজিবাজার

গণতান্ত্রিক সংসদের প্রভাব পুঁজিবাজারে

বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির অনুমতি আপিল বিভাগের

বাংলাদেশের তাঁতশিল্প প্রদর্শনী ও মেলা শুরু

খোলাবাজারে বন্ডের সুতা, সংকটে টেক্সটাইল শিল্প

স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET