Print Date & Time : 25 April 2026 Saturday 5:23 am

শেয়ারহোল্ডারদের ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে পিপলস ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পিপলস ইন্স্যুরেন্স পিএলসির গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ আলোচিত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে।
গতকাল বৃহস্পতিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ লভ্যাংশের সুপারিশ করা হয়। এক মূল্য সংবেদনশীল তথ্যে (পিএসআই) বিষয়টি জানিয়েছে বিমা কোম্পানিটি।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ হিসাববছরে পিপলস ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪ টাকা ১৯ পয়সা, আগের হিসাববছরে যা হয়েছিল ২ টাকা ৮৪ পয়সা। আলোচিত হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি নগদ পরিচালন প্রবাহ হয়েছে ৫ টাকা ২৪ পয়সা। আগের হিসাববছরে যা ছিল ৩ টাকা ৬৬ পয়সা। আর গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ৯৫ পয়সা।
আগামী ২৪ জুন বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ মে।