Print Date & Time : 30 April 2026 Thursday 7:46 pm

সরকারের প্রথম কার্যদিবসেও পুঁজিবাজারে দরপতন

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান দুই পুঁজিবাজারে টানা দরপতন অব্যাহত থাকায় বিনিয়োগকারীদের মুখে হাসি ফোটেনি। গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস আর বিএনপি জোট নেতৃত্বাধীন সরকারের প্রথম কার্যদিবসে সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।

এদিন ডিএসই যে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। একই সঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা বেশি থাকায় পুঁজিবাজারে সূচকের পতন অব্যাহত রয়েছে। বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেনের শেষদিকে তা পতনে রূপ নেয়। বুধবার সকালে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই ও সিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। তবে কিছুক্ষণের মধ্যেই তা পতনে রূপ নেয়। লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সূচকের পতনমুখী প্রবণতা অব্যাহত ছিল।

ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫১ দশমিক ৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫১৯ পয়েন্টে। ডিএসই শরিয়াসূচক ১১ দশমিক ৮৮ পয়েন্ট কমে ১ হাজার ১০৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৬ দশমিক ১৯ পয়েন্ট কমে ২ হাজার ১১০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮২টি কোম্পানির, কমেছে ২৮৬টির এবং অপরিবর্তিত আছে ২৫টির।

এদিন ডিএসইতে মোট ৯৩৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়ে ছিল ১ হাজার ২২২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৬২ দশমিক ৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৪৬৩ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৮৪ দশমিক ১১ পয়েন্ট কমে ১৫ হাজার ৪২৯ পয়েন্টে, শরিয়াসূচক ৩ দশমিক ৭৫ পয়েন্ট কমে ৯২৭ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৪৮ দশমিক ৭৬ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৩২ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২২৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭৯টি কোম্পানির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত আছে ২৭টির।

এদিন সিএসইতে ২১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২১ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী প্রথম কার্যদিবস রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০০ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৬০০ পয়েন্টে। আর সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৮৪ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৫ হাজার ৫১৮ পয়েন্টে।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলোÑস্কয়ার ফার্মা, এশিয়াটিক ল্যাব, ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক, প্রগতি লাইফইন্স্যু, মুন্নু ফেব্রিকস, ওরিয়ন ইনফিশন, ব্র্যাক ব্যাংক,আনোয়ার গ্যালভানাইজিং, ও কে অ্যান্ডকিউ।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলোÑনাহী অ্যালুমিনিয়াম, বিবিএস, প্রগতি লাইফইন্স্যু, ডেফোডিল কম্পিউটারস, পপুলার লাইফইন্স্যু, বিবিএস কেব্লস, সায়হাম কটন, ইফাদ অটোস, সার্প ইন্ডা. ও বিডিঅটোকারস।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলোÑইউনিয়ন ক্যাপিটাল, প্রিমিয়ার ব্যাংক, আইএফআইসি, জেনারেশন নেক্সট, আইসিবি ইসলামী ব্যাংক, ওয়ান ব্যাংক পিএলসি, নূরানী ডাইয়িং, এফএএস ফাইন্যান্স, ইন্টা. লিজিং ও পিপলস লিজিং।