Print Date & Time : 5 May 2026 Tuesday 8:39 am

সর্বোচ্চ দরপতন লংকাবাংলা ফাইন্যান্সের

শেয়ার বিজ ডেস্ক : সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি। তথ্য অনুযায়ী, বুধবার (১৫ অক্টোবর) কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ১২.৭৩ শতাংশ কমেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিলো অ্যাপেক্স ট্যানারি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ২০ পয়সা বা ১২.০১ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্টের শেয়ার দর ১০ পয়সা বা ৯.০৯ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের ৯.০৯ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৮.২৪ শতাংশ, একমি পেস্টিসাইড লিমিটেডের ৮.২৩ শতাংশ, লিগাসি ফুটওয়ারের ৭.৮৫ শতাংশ, প্রিমিয়ার লিজিং ফাইন্যান্সের ৭.৬৯ শতাংশ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ৭.০২ শতাংশ এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৭.০২ শতাংশ কমেছে।

এস এস/