Print Date & Time : 19 April 2026 Sunday 10:06 pm

সিটিজেনস ব্যাংক পিএলসি’র কাওরান বাজার উপশাখার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: সিটিজেনস ব্যাংক পিএলসি সম্প্রতি রাজধানীর কাওরান বাজারে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে তাদের নতুন কাওরান বাজার উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপশাখাটির উদ্বোধন করেন সিটিজেনস ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক এন কে এ মবিন, এফসিএস, এফসিএ এবং এ কে এম শহীদুল হক।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো. মোস্তাফিজুর রহমান ও মো. আবদুল লতিফসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সিটিজেনস ব্যাংক পিএলসি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে ব্যাংক কাস্টমাইজড অর্থায়ন সমাধান, কার্যকরী মূলধন সহায়তা, ট্রেড ফাইন্যান্স সুবিধা এবং পরামর্শমূলক সেবা প্রদান করবে, যাতে স্থানীয় উদ্যোক্তারা আরও দক্ষভাবে ব্যবসা সম্প্রসারণ এবং প্রতিযোগিতায় সক্ষম হতে পারেন।

বক্তারা আরও উল্লেখ করেন, এই উপশাখার মাধ্যমে ক্ষুদ্র গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের আমানত পণ্য, ভোক্তা ঋণ, রেমিট্যান্স সেবা এবং আধুনিক ডিজিটাল ব্যাংকিং সুবিধা প্রদান করা হবে। এসব সেবার মাধ্যমে গ্রাহকদের পরিবর্তনশীল আর্থিক চাহিদা পূরণের পাশাপাশি দেশের সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সিটিজেনস ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সম্মানিত গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন এবং তাঁরা তাঁদের মূল্যবান মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন।