Print Date & Time : 4 May 2026 Monday 3:53 pm

সূচকের উত্থানে চলছে পুঁজিবাজারের লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৪ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। বাজার সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, এদিন লেনদেন শুরুর প্রথম ঘণ্টা শেষে বেলা ১১টা ০২ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৯৪ পয়েন্টে অবস্থান করছে।

একই সময়ে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৭ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৭ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক ৭ দশমিক ৫১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে ২ হাজার ২৬ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৭০ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ সময় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪৭টির শেয়ারদর বেড়েছে, ৫৮টির কমেছে এবং ৭৬টির দর অপরিবর্তিত রয়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, সূচকের এ ঊর্ধ্বমুখী ধারা বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন, যা সামগ্রিক বাজার পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।