Print Date & Time : 30 April 2026 Thursday 11:46 pm

সূচকের উত্থানে চলছে লেনদেন

শেয়ার বিজ ডেস্ক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার (১৭ আগস্ট) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩৬ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৮৬ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৭ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭১ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ১২ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৫ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৮৮ কোটি ০৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫৮ টির, কমেছে ৬০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩ টি কোম্পানির শেয়ারদর।

আরআর/